জমি জবর দখলের অভিযোগ, শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা
হঠাৎ করে রবিবারে মধ্যরাতে শিলিগুড়ির সেবক রোডের কাছে রামকৃষ্ণ মিশনে দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ। সন্ন্যাসীদের তুলে নিয়ে যায় গাড়িতে তারপরে শহরের একাধিক জায়গায় তাঁদের ছেড়ে দিয়ে রীতিমতো ভয় েদখানো হয়। পুলিশে অভিযোগ জানালে মেরে ফেলে দেওয়া হবে হুমকি দেওয়া হয়।
সেই ঘটনার ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও অধরা অভিযুক্তরা। এদিকে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে পুলিশ। পুরোটাই শাসক দলের পরিকল্পনা বলে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপি নেতা শঙ্কর ঘোষ থেকে শুরু করে। বাম নেতারাও অভিযোগ করেছেন শাসক দলের মদত পুষ্ট জমি মাফিয়ারাই রয়েছে এই ঘটনার নেপথ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ এবং ইস্কনেক কয়েকজন সন্ন্যাসীর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর টার্গেটে ছিলেন মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে কার্তিক মহারাজের নাম করে তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে সওয়াল করেছিলেন।
তাঁর এই মন্তব্যার পরের দিনই শিলিগুড়িতে রামকৃষ্ণ মঠ ও মিশনে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ। ১৯ মে মধ্যরাতে দুষ্কৃতিরা বন্দুক নিয়ে মঠের মধ্যে প্রবেশ করে। সেখানকার সন্ন্যাসীদের রাতের অন্ধকারে বাইরে বের করে দেওয়া হয়। তাঁদের প্রাণে মারার হুমকিও দেয় দুষ্কৃতিরা। পরের দিন মিশনের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়।
মিশনের করা এফআইআরে প্রদীপ রায় নামে এক ব্যক্তির নাম লেখা হয়েছে। তার একঘণ্টার মধ্যে প্রদীপ রায় পাল্টা মিশনের বিরুদ্ধে এফআইআর দােয়র করেন থানায়। ভক্তিনগর থানায় গিয়ে নাকি তিনি অভিযোগ জানিয়ে এসেছিলেন। তারপরেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি। উল্টে প্রদীপ রায়ের বিরুদ্ধে লঘু ধারায় মামলা করা হয়েছে। তিনি থানায় দাবি করেছেন মিশন দেড় একর জমি দখল করার চেষ্টা করছে।
উল্টে মিশনের বিরুদ্ধে জামিন অযোগ্য দারায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ মিশনের সেই জায়গাটি সিল করে দিয়েছে। এখনও সেখানে ঢুকতে পারছেন না সন্ন্যাসীরা। এই নিয়ে শিলিগুড়িতে চরম অস্থিরতা তৈরি হয়েছে। মিশনের ভক্তরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। কেন অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে সওয়াল তুলেছেন তাঁরা। এই নিয়ে শিলিগুড়ি সহ গোটা রাজ্যে একটি অসন্তোষ তৈরি হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications