Panchayat Election 2023: দার্জিলিংয়েই রাজ্যের দুর্গমতম বুথ! আলিপুরদুয়ারে ভোটকর্মীরা গেলেন নদী-পাহাড় পেরিয়ে

Panchayat Election 2023: রাত পেরোলেই পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই রাজ্যের বুথগুলিতে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। তবে কয়েক হাজার বুথে এখনও কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়নি। আদৌ পৌঁছবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কাল প্রহসনের ভোট দেখবে বাংলা। বাহিনী না থাকায় ভোট লুঠের প্রক্রিয়া শুরু হয়েছে, তবে প্রতিরোধও হবে। রক্তপাতহীন নির্বাচন করাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের।

আলিপুরদুয়ারে নদী পেরিয়ে

এরই মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন দুর্গম বুথগুলিতে পৌঁছে গিয়েছেন ভোটকর্মীরা। তাঁদের সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয়রা। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দুর্গম বুথগুলির মধ্যে অন্যতম কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জয়দেবপুর টাপু। টাপুর দুই পাশে বয়ে চলছে রায়ডাক নদী। আজ নৌকায় চড়ে সেখানে পৌঁছলেন ভোটকর্মীরা।

জানা গিয়েছে, জয়দেবপুর আদর্শ নিউ প্রাইমারি স্কুলে কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১০/৬২ নম্বর বুথের বাসিন্দাদের ভোট নেওয়া হবে। ওই গ্রামে ৪০০ শতাধিক ভোটার রয়েছেন।

আলিপুরদুয়ার বুথ

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত আলিপুরদুয়ার জেলার প্রত‍্যন্ত এলাকা বক্সা পাহাড়। ব‍্যালট বাক্স নিয়ে হাঁটাপথে সেখানে গেলেন ভোটকর্মীরা। পাহাড়ের সরু আকাঁ বাঁকা পথ দিয়ে বক্সা পাহাড়ের বক্সা ফোর্ট বুথে যান তাঁরা। গতকাল রাত ও আজ সকালে বৃষ্টির কারণে রাস্তা ছিল পিচ্ছিল। তবে এতটা উঁচু এই এলাকায় প্রথমবার গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ভোটকর্মীরা।

দার্জিলিংয়ে দুর্গততম বুথ

রাজ্যের সবচেয়ে প্রত্যন্ত গোর্খে জেলা সামদেন এলাকাতেও পৌঁছেছেন ভোটকর্মীরা। বৃহস্পতিবার বিভাগীয় কার্যালয় থেকে বেরিয়ে ভোটকর্মীরা তিনটি গাড়ি বদল করে, ঘোড়ায় চড়ে কিছুটা পথ যান। বাকি ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করতে হলো হেঁটেই।

প্রায় ১০ কিলোমিটার হাঁটতে হলো। পার হতে হলো পাহাড়ি নদী। মই দিয়ে নেমে, নদীর উপর ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে ফের মইয়ের সাহায্যে উপরে উঠতে হলো। সন্ধ্যা ৭টা নাগাদ তাঁরা পৌঁছন সামাদেন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। অবশ্য স্থানীয় মানুষজন ভোটকর্মীদের খুবই সহায়তা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+