Panchayat Election 2023: ফের তপ্ত দিনহাটা, তৃণমূলকর্মীর বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি, মৃত ১, জখম ৬
কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরেই উত্তপ্ত দিনহাটা। তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে চলল গুলিষ ঘটনায় জখম হয়েছেন ৬ জন। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।পরে হাসপাতালে এক তৃণমূসকর্মীর মৃত্যু হয়।
গতকাল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার থেকে প্রথম নির্বাচনি প্রচার শুরু করেন। সেই প্রচারের মঞ্চ থেকে বিএসএফের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন তিনি। গুলি চললে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি। গত কয়েক মাস ধরেউ উত্তপ্ত দিনহাটা, শীতলকুচি সহ কোচবিহারের একাধিক জায়গা।

আবারো উত্তপ্ত দিনহাটা এক নং ব্লকের গিতালদহের জারিধরলা দরীবস গ্রাম। সোমবার ভোররাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে চলল গুলি। ঘটনায় গুরুতর আহত ৫ জন এবং একজন মৃত তৃণমূল কর্মী বাবু হক এমনটাই জানিয়েছেন জেলা পুলিশ। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। এছাড়াও মৃত ব্যক্তি বাবু হকের দেহ রয়েছে জারিধরলা দড়িবসে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। এই প্রসঙ্গে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভোররাতে নির্মমভাবে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালায় এবং বাবু হককে প্রথমে কুপিয়ে পড়ে গুলি করে হত্যা করে। বারবার সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে এরা ভোট জিততে চাইছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।
অজয় রায় এর দাবি মাদক পাচার চক্রের সাথে জড়িত যারা তাদের মধ্যেই সংঘর্ষ হয়। এর সাথে কোন রাজনীতির সম্পর্ক নেই। তবে গত দু-তিন দিন ধরে যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বারবার অভিযোগ কিন্তু বিজেপির দিকে। যদিও ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিরাট পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে পুলিশ












Click it and Unblock the Notifications