Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধস নামতে পারে পাহাড়ে, প্লাবিত হতে পারে নিচু এলাকা! উত্তরবঙ্গের জন্য পাঁচ দিনের চরম সতর্কতা আবহাওয়া দফতরের

North Bengal Weather: উত্তরবঙ্গের জেলাগুলিতে পাঁচদিনের জন্য প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগ বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে। যে কারণে আবহাওয়া দফতরের তরফে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে এই বৃষ্টির জন্য তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

Rain

  • পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিযেছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ২৯ মে থেকে দোসরা জুনের মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • সতর্কবার্তা

বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেওয়া আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সময় দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বং উত্তর দিনাজপুর জেলায়।

  • সম্ভাব্য প্রভাব
  • আবহাওয়া দফতর জানিয়েছে, এই আবহাওয়া পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। এছাড়া কাঁচা বাড়ির ক্ষতি হতে পারে।
  • তিস্তা, জলঢাকা, সঙ্কোশ এবং তোর্সা নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে।
  • মুষলধারায় বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে।
  • মাঠে থাকা কৃষিপণ্য এবং সবজির ক্ষতি হতে পারে।
  • শহুরে নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।
  • কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে
  • সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবহাওয়া দফতর জানিয়েছে, যেসব এলাকায় বেশি ধস নামে সেইসব এলাকায় যাওয়া যাবে না।
  • কাঁচা বাড়িতে এই সময় থাকা যাবে না।
  • এই সময় জমিতে সার এবং কীটনাশক না দেওয়াই ভাল, কারণ তা ধুয়ে যেতে পারে।
  • রাস্তায় যানবাহন চলাচলও সাবধানে করতে হবে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+