North Bengal Flood Alert: বিপদসীমার উপরে বইছে তিস্তা নদী! গ্রামে ঢুকছে জল, ভয়ঙ্কর অবস্থা উত্তরে
North Bengal Flood Alert: উত্তর সিকিমে ভারী বৃষ্টির জের। ভয়ঙ্কর ভাবে ফুঁসছে তিস্তা নদী। শুধু তাই নয়, একেবারে বিপদসীমার উপরে বইছে তিস্তা নদীর জল। আর এর মধ্যে সারারাত বৃষ্টি হয়েছে। তার জেরে জলপাইগুড়ি জেলার মাল মহকুমার বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের তিস্তাপাড় সংলগ্ন টোটগাঁও গ্রামে ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে।
ভরা বর্ষার আগে এভাবে তিস্তার জল ঢুকতেই রীতিমতো আতঙ্কিত গ্রামের মানুষরা। বন্যার মুখে (North Bengal Flood Alert) পড়তে হবে না তো? এমনটাই আশঙ্কা সেখানকার মানুষদের। এই অবস্থায় আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপরেই কার্যত ঘুম উড়েছে গ্রামবাসী থেকে শুরু করে জেলা প্রশাসনের।

বলে রাখা প্রয়োজন, উত্তর সিকিমে বৃষ্টির কারণে তিস্তার জলস্ফীতি বাড়তে পারে। বিষয়টি নিয়ে বেশ সতর্ক রয়েছে প্রশাসন। ইতিমধ্যে প্রশাসনের তরফে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। আর সেখান থেকে গোটা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।
এদিকে তিস্তা নদীর জল টোটগাঁও গ্রামে ঢুকতে শুরু করায় পুরনো স্মৃতি (North Bengal Flood Alert) মনে করিয়ে দিচ্ছে গ্রামবাসীদের। কারণ এর আগেও তিস্তার বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয়েছিল এই এলাকায়। আর সে কথা মনে করে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
আর এর মধ্যেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস দুশ্চিন্তা বাড়াচ্ছে। পূর্বাভাসে হাওয়া অফিস জানাচ্ছে, একটি অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তর প্রদেশ থেকে উত্তর মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর সেই কারণেই কার্যত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে এর প্রভাব ব্যাপক ভাবে পড়ছে। আর সেই কারণে আবহাওয়া দফতরের তরফে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার বং উত্তর দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর তাতে তিস্তা সহ উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ভূমি ধস থেকে শুরু করে একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। এই বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। তবে এই বৃষ্টির জন্য তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications