প্রতিবেশীর সঙ্গে বচসা, গৃহবধূর আঙুল কেটে নেওয়ায় অভিযুক্ত প্রতিবেশী
প্রতিবেশীর সঙ্গে বচসা, গৃহবধূর আঙুল কেটে নেওয়ায় অভিযুক্ত প্রতিবেশী
নোংরা ফেলা নিয়ে বচসার জেরে গৃহবধূর বাম হাতের আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে। রবিবার এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজার থানার উত্তর রামকৃষ্ণপুর নবীন পল্লী এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম রিপতা দাস (৩০)। ঘটনায় মহিলার স্বামী গৌতম দাস ও ছেলে গৌরব দাসেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। বাবা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও মহিলা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী শিবনাথ মন্ডল, সিন্টু মন্ডল নমিতা মন্ডল ও প্রিয়া মন্ডল এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে আহত পরিবার।
আহত গৌরব দাস জানান, প্রায় দুই বছর আগে দুই পরিবারের মধ্যে বাড়িতে নোংরা ফেলাকে কেন্দ্র করে বচসা হয়। পরবর্তীতে পুলিশের দ্বারস্থ হয়েছিল গৌতম দাসের পরিবার। আর সেই মামলা প্রত্যাহার করতে বারবার প্রতিবেশীদের হুমকিতে পড়তে হচ্ছিল গৌতম দাসের পরিবারকে। আর এই নিয়ে গৌতম দাসের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে তার ছেলে ও বউ রিপতা দাসের উপর আক্রমণ করে প্রতিবেশী শিবনাথ মন্ডলের পরিবার।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে শিবনাথ মন্ডল সহ পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications