Narendra Modi: সন্দেশখালির দোষীদের জেলেই কাটাতে হবে, কোচবিহার থেকেই হুঙ্কার প্রধানমন্ত্রী মোদীর
উত্তরবঙ্গে মোদীর প্রথম সভা। আর প্রথম সভা থেকেই সন্দেশখালি ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী মোদী। বাংলা দিয়েই সভার সূচনা করেন তিনি। তারপরেই সরাসরি সন্দেশখালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। মোদী বলেছেন, যাঁরা সন্দেশখালিতে মা-বোনেদের অপমান করেছেন তাঁদের সারাজীবন জেলেই কাটাতে হবে।
সন্দেশখালিতে এবার বিজেপি প্রার্থী করেছে ভূমিকন্যা রেখা পাত্রকে। শাহজাহান শেখদের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন রেখা। ফুঁসে উঠেছিলেন শাহজাহান শেখদের কুকীর্তির বিরুদ্ধে। যাঁর নেতৃত্বে সন্দেশখালির মেয়েরা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিল সেই রেখা পাত্রকে পার্থী করে এক কথায় মাস্টার স্ট্রোক দিয়েছে বিজেপি।

রেখা পাত্র প্রার্থী হওয়ার পরে আবার তাঁর এলাকাতেই তাঁর বিরুদ্ধে রব উঠেছিল। রেখা শিক্ষিত নন তিনি ভাল করে গ্রামের বাসিন্দাদের কথা পৌঁছে দিতে পারবেন না বলে গ্রামের মহিলাদের একাংশ প্রতিবাদ শুরু করেছিলেন। তারপরেই ময়দানে নামেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। এবং রেখাতে লড়াইয়ের বার্তা দেন তিনি।
তারপরেই সুর বদল হয় সন্দেশখালির। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসই উস্কানি দিয়ে বিরোধিতা তৈরি করেছিল বলে অভিযোগ করেছিল বিজেপি। সন্দেশখালি যে এবারের লোকসভা ভোটে ইস্যু হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। সেকারণে সুদূর উত্তরবঙ্গ থেকে সেই সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন।
কোচবিহারের সভা থেকে রাজ্যের দুর্নীতি নিয়ে সুর চড়ান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন এখন যেভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের পর সেটা আরও বাড়বে। সন্দেশখালির দোষীদের আজীবন জেলে কাটাতে হবে। তারা রেহাই পাবেন না। মা-বোনেদের উপর এই ধরনের অত্যাচার মোদী সরকার কিছুতেই মেনে নেবে না।
কারণ নারীকে শক্তিশালী করে গড়ে তোলাই মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।কোচবিহারের সভা থেকে রাজ্যের দুর্নীতি নিয়ে সুর চড়ান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন এখন যেভাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের পর সেটা আরও বাড়বে। সন্দেশখালির দোষীদের আজীবন জেলে কাটাতে হবে। তারা রেহাই পাবেন না। মা-বোনেদের উপর এই ধরনের অত্যাচার মোদী সরকার কিছুতেই মেনে নেবে না। কারণ নারীকে শক্তিশালী করে গড়ে তোলাই মোদী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
এদিন প্রধানমন্ত্রী মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে সভা শুরু করেন। তিনি একেবারে বাংলায় বলেছেন গতবার তৃণমূল কংগ্রেস তাঁর সভা করতে বাধা তৈরি করেছিল। এবার সেটা করেনি তারা সেকারণে মমতা দিদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে মমতা সরকারকে নিশানা করতেও ছাড়েননি তিনি। প্রধানমন্ত্রী মোদী অভিযোেগ করেছেন দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করে চলেছে।
গত ১০ বছরে মোদী সরকার যে উন্নয়নের কাছ করেছে সেটা শুধু ট্রেলর ছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী। এর পরে নির্বাচিত হয়ে আসলে আসল কাজ শুরু করবেন তিনি। এদিন প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন কেন্দ্র বাংলাকে টাকা দিলেও সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করেনি মমতা সরকার। প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া থেকে আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications