Mamata Banerjee: 'পাটচাষীদের ভুল বোঝাচ্ছে বিজেপি', বৃদ্ধাশ্রমের আবাসিকদের অভাব অভিযোগ শুনে বার্তা মমতার

চালসায় বৃদ্ধাশ্রমে গিয়েও কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। চালসায় গিয়ে হঠাৎই একটি চার্চে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি চলে যান চালসায় এক বৃদ্ধাশ্রমে।

সেখানে গিয়ে তিনি আবাসিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে অভাব অভিযোগ জানতে চান। তাঁরা ভাল করে শুনতে পাচ্ছেন কিনা একেবারে কাছে গিয়ে সকলের সঙ্গে আলাদা করে কথা বলেন তিনি। চালসায় এই বৃদ্ধাশ্রমে যে ভোটারা রয়েছে তাঁদের কোনও সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে জানতে চান তিনি।

Mamata Banerjee

কিন্তু ভোটের সময়ে কিছু করতে পারবেন না তাই ভোট মিটে গেলে তিনি তাঁদের সব অভিযোগ পূরণ করবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের অকবার কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়িতে ঝড়ে যে ক্ষতি হয়েছে তার জন্য কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন কেন্দ্র আবাস যোজনার টাকা বন্ধ না করে দিলে এতোদিনে এঁরা সকলেই পাকা বাড়িতে বাস করতেন তাঁদের এভাবে আশ্রয়হীন হয়ে ঘুরতে হত না।

এদিকে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যা এদিন বলেছেন উত্তরবঙ্গের উন্নয়ের যা কাজ এতোদিন হয়েছে সবটাই তাঁর সরকার করেছে। এতোগুলো ট্রেন যে উত্তরবঙ্গ পেয়েছে সেটা তিনি রেলমন্ত্রী থাকাকালীনই অনুমোদন করে এসেছিলেন। এখন কেবল গেরুয়া রং চড়ানো হচ্ছে।

সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন বিজেপি পাটচাষীদের ভুল বোঝাচ্ছে। তিনি অভিযোগ করেছেন বিজেপি নেতারা পাট চাষীদের বোঝাচ্ছে যে রাজ্য সরকার আর তাঁদের কাছ থেকে পাট কিনবে না। কিন্তু এটা একেবারেই ভুল তথ্য বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে এখন রাস্তা তৈরিতেও পাটের ব্যবহার করা হচ্ছে বলে পাট চাষীদের আশ্বস্ত করেছেন তিনি। চাবাগানের শ্রমিকদের কল্যাণেও রাজ্য সরকার সবরকম কাজ করছে বলে মন্তব্য করেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য জলপাইগুড়িতে ঘূর্ণিঝড়ের দিনই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই ঝড়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। ছুটে গিয়েছিলেন পাশের গ্রামেও। সেখানেও ঝড়ে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে কথা বলেছিলেন তিনি। সরকার এখন কিছু করতে না পারলেও প্রশাসন সব কাজ করবে বলে আস্বস্ত করেছিলেন তিনি। নির্বাচনী বিধি লাগু হয়ে যাওয়ায় সরকার কোনও রকম সাহায্যের কথা সরাসরি ঘোষণা করতে পারবে না বলে জানিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+