শাঁখা, পলার প্রসঙ্গ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ঘিরেই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে দুটি নির্বাচনী সভা করেছেন তৃণমূল নেত্রী৷ মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সুজাপুর থেকে প্রধানমন্ত্রীকে বিঁধলেন মমতা।

এদিন সভায় বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বক্তব্য রাখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে ওঠেন, " শাঁখা পলার মাহাত্ম্য কী জানেন? ওসব কি জানেন? " এই কটাক্ষ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে। তা বলার অপেক্ষা রাখে না৷

Mamata Banerjee

এই বক্তব্যের পিছনে প্রধানমন্ত্রীর ভাষণের অংশ রয়েছে৷ এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। সম্প্রতি রাজস্থানে সভা করার সময় কংগ্রেসকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেছিলেন, কংগ্রেস সরকারে থাকাকালীন বলেছিল, দেশের সম্পদের উপর মুসলিমদের আগে অধিকার৷ দেশের সম্পদ তাদের মধ্যে বণ্টন করা হবে৷

মোদী বলেছিলেন, "কংগ্রেসের ইস্তাহারেই বলা হয়েছে, মা - বোনদের সোনার গয়নার সম্পদ হিসেব করে, তা বিতরণ করা হবে। আপনাদের মঙ্গলসূত্রও বাদ দেবে না।" এই কথার পরেও দেশীয় রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছিল। কংগ্রেস সহ বিরোধী শিবির থেকে এই কথার তীব্র প্রতিবাদ করা হয়েছে।

বিজেপি এবার ধর্ম, জাতপাতের নিরেখে ভোট করতে চাইছে। বিজেপি গোটা দেশে বিভাজনের রাজনীতি করছে। এই বার্তা সুজাপুরের সভা থেকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বলেন, উনি যা বলছেন, তা আমি উচ্চারণ করতে চাই না। আমি ওসবে বিশ্বাস করি না।"

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জোর দিয়ে বলেন, আমি যত দিন থাকব,তত দিন ঐক্য, শান্তি প্রতিষ্ঠা করে দিয়ে যাব। আমার কাছে সতী, সাবিত্রী, সীতা, জাহানারা, রোশেনারার মধ্যে কোনও পার্থক্য নেই৷

প্রধানমন্ত্রী মঙ্গলসূত্রের প্রসঙ্গ তুলেছিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, শাঁখা,পলার প্রসঙ্গ তুললেন। প্রধানমন্ত্রীকে পালটা খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+