Mamata Banerjee: আমাকে চোর বলছে এতো সাহস, ভোট না থাকলে জিভ টেনে ছিঁড়ে নিতাম', হুঙ্কার মমতার

'আমাকে চোর বলছে এতো সাহস, ভোট না তাকলে জিভ টেনে ছিঁড়ে নিতাম'। ময়নাগুড়ির সভা থেকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম না করে সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন, সরকারের কাছ থেকে একটি টাকাও তিনি নেন না। দুর্নীতির একটা প্রমাণ কেউ দিতে পারবে না।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে চালসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যাওয়ার সময় চোর চোর স্লোগান দেওয়া হয়েছিল। বিজেপি এই স্লোগান দিয়েছিল বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। মঙ্গলবার ময়নাগুড়িতে প্রচারে গিয়ে সেই ঘটনা নিয়ে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন মমতা। সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিজেপি সবচেয়ে বড় চোর। এখনও পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে একটি দুর্নীতিও প্রমাণ করতে পারেনি।

Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন রাজ্যে ৩৫০টি টিম পাঠিয়েছে মোদী সরকার। কিন্তু কোনও কিছু প্রমাণ করতে পারেনি তারা। কেবল দুর্নীতির অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। বাংলা চোর নয়। মিথ্যে প্রচার চালিয়ে ভোটে জিততে চাইছে বিজেপি। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা নিশানা করেছেন ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। বঙ্গের বিজেপি নেতারা গিয়ে নালিশ করছে। টাকা বন্ধ করে দেওয়ার জন্য।

রাজ্য সরকার নিজের টাকা দিয়ে ১০০ দিনের কাজের টাকা দিয়েছে। বাড়ি তৈরি করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ে এদিন জানিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে ১১ লক্ষ বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার। যাঁদের বাড়ি ঘর ভেঙে গিয়েছে তাঁদের কেউ বঞ্চিত হবেন না। সকলে টাকা পাবেন। সকলকে বাড়ি তৈরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+