উত্তরবঙ্গের সব থেকে বড় সরস্বতী? জলপাইগুড়ির এই ক্লাবে প্রতিমা দেখতে ভিড়
বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন দিয়ে প্রচার হয়েছিল আগে থেকেই। সরস্বতী প্রতিমার উচ্চতা নিয়ে তৈরি হয়েছিল জোর চর্চা। বেশ কয়েক বছর আগে কলকাতার দেশপ্রিয় পার্কে তৈরি হয়েছিল সব থেকে বড় দুর্গা। জলপাইগুড়িতে কি তাহলে সব থেকে বড় সরস্বতী?
জলপাইগুড়ি জেলার স্টুডেন্টস অফ জলপাইগুড়ির সদস্যরা প্রচণ্ড উৎসাহী এবার। জলপাইগুড়ির গোমস্তাপাড়া ৭৩ মোড় সংলগ্ন সেবা গ্রাম এলাকা। সেখানেই তৈরি হয়েছে বিশালাকার এই সরস্বতী প্রতিমা। মানুষের উৎসাহও দেখার মতো৷

জলপাইগুড়িতে এই বছর ৫১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরি করা হয়েছে। পুজোর আয়োজন করেছে স্টুডেন্টস অফ জলপাইগুড়ির সদস্যরা। জলপাইগুড়ির গোমস্তাপাড়া ৭৩ মোড় সংলগ্ন সেবা গ্রাম এলাকায় তৈরি বিশালাকার এই সরস্বতী প্রতিমা। আমেরিকায় স্থাপিত একটি সরস্বতী মূর্তির অনুকরণে এই সরস্বতী প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি হল এই জলপাইগুড়িতে। এমনটাই দাবি উদ্যোক্তাদের। একদল ছাত্রছাত্রীর উদ্যোগে বিশালাকার এই সরস্বতী প্রতিমার পুজো এবার। বাঁশ, খড় ও মাটি দিয়ে তৈরি এই প্রতিমা।
আয়োজকদের পক্ষ থেকে জলপাইগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করা হয়। ৫১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরির কথা ঘোষণা করেন স্টুডেন্টস অফ জলপাইগুড়ি সংগঠনের সভাপতি প্রীতম ঘোষ।
এ প্রসঙ্গে স্টুডেন্ট অফ জলপাইগুড়ি সংগঠনের সভাপতি বলেন, তাদের এই সংগঠনের মূল লক্ষ্য, দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। তাদের সবরকম সাহায্য করা। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রদের নানাভাবে সাহায্য করার লক্ষ্য নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে।
সকলের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অভিনব এই পুজোর আয়োজন। এমনই জানা গিয়েছে। এই পুজোর প্রতিমার বিশেষত্ব, এটি বিশ্বের সব থেকে বড় স্থায়ী প্রতিমা। আমেরিকার রাজধানী ওয়াশিংটনে অবস্থিত রয়েছে। তার অনুকরণে তৈরি।
২০১৩ সালে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে আমেরিকাকে সম্প্রীতির প্রতীক হিসেবে এই মূর্তি উপহার দেওয়া হয়েছিল। তারই অনুকরণে জলপাইগুড়িতে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি হয়েছে। সব থেকে বড় এই সরস্বতী প্রতিমা চাক্ষুষ করতে ভিড় করেছেন মানুষজন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications