Flood situation in North Bengal: টানা বৃষ্টিতে জলমগ্ন জঙ্গল, দলে দলে বন্যপ্রাণী ঢুকে পড়ছে লোকালয়ে
উত্তর ভারতের মতো উত্তরবঙ্গও জলে ভাসছে। একটানা বৃষ্টিতে শুধু বানভাসি অবস্থাই নয়, জলপাইগুড়ির জঙ্গল জলমগ্ন হয়ে পড়েছে। তার ফলে নতুন এক উপদ্রব এসে হাজির হয়েছে উত্তরবঙ্গের এই জেলায়। জলমগ্ন বনাঞ্চল তেকে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী।
সেই বণ্যপ্রাণীর তাণ্ডবে ইতিমধ্যে জখম হয়েছেন পাঁচজন। অবিরাম বৃষ্টিতে নদীগুলো ফুলেফেঁপে ওঠায় জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। লাগাতার বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একইসঙ্গে জঙ্গল জলমগ্ন হয়ে পড়ার মানুষের পাশাপাশি বন্যপ্রাণীরাও আস্তানা হারাচ্ছে। তার ফলেই বিপত্তি।

জঙ্গল থেকে দলে দলে বন্য শুকর লোকালয়ে ঢুকে পড়েছে। আর সেইসব বন্য শুকরের তাণ্ডবে জখম হয়েছেন বেশ কয়েকজন গ্রামবাসী। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের কুর্শামারি ও ময়নাগুড়ি ব্লকের বেতগাড়া কলোনি এলাকায়।
এদিন বিকেলে আচমকা বেশ কয়েকটি শুকর লোকালয়ে ঢুকে পড়ে। তারপর কয়েকজন বন্য শূকরকে ধরতে গেলে তারা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তাঁদের উপর। এই ঘটনায় জখম হন অনেকেই। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।

এদিকে বন্য শূকর ঢুকে পড়ার খবর পাওয়া মাত্র এলাকায় সাধারণ মানুষের ভিড় জমে গেলে শুকরগুলো একটি ঢেঁড়স ক্ষেতে আশ্রয় নেয়। এরপর খবর দেওয়া হয় বনদফতরকে। বনদফতরের কর্মীরা শুকরগুলোর ওপর নজর রেখেছেন। এদিকে সন্ধ্যা হয়ে পড়ায় শুকরগুলোকে জঙ্গলে ফেরানো কঠিন হয়ে পড়ে।
প্রথমত জঙ্গল জলমগন্। তারপর অন্ধকারে তাঁদের দল পেরিয়ে তাড়িয়ে নিয়ে যাওয়াও সমস্যা। এছাড়া অন্য কোনো বন্যপ্রাণীও ঢুকে পড়তে পরে বলে আতঙ্কে রয়েছে মানুষজন। সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফে। যাতে ঘর থেকে কেউ বের না হয়, তার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications