Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Remal: রেমাল খেলা দেখাবে উত্তরবঙ্গেও, পাহাড়ের নদী গুলিতে হড়পা বানের আশঙ্কা

ঘূর্ণিঝড় রেমাল যত এগোচ্ছে তত বিপর্যয়ের আশঙ্কা ঘনাচ্ছে। দক্ষিণবঙ্গ শুধু নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তার জেরে পাহাড়ের নদীগুলিতে হরপা বানের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির জেরে পাহাড়ের নদী গুলিতে জলস্তর বাড়বে বলে সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় রেমালের দাপটে প্রথমে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট যেমন আজ থেকে বাড়বে তেমনই মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলা গুলিতে ঝড়-বৃষ্টি বাড়বে বলে সতর্ক করা হয়েছে। এই নিয়ে আগে থেকেউ উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

Cyclone Remal

অত্যন্ত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। বাংলাদেশের খেপুপাড়া এবং সাগরদ্বীপের মাঝে মংলােত। রবিবার রাত সাড়ে ১১টা থেকে শুরু হবে ল্যান্ডফল। সেটা শেষ হবে রাত্তির দেড়টা নাগাদ। অর্থাৎ প্রায় মধ্যরাত পর্যন্ত চলবে ল্যান্ডফল প্রক্রিয়া। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এর গতিবেগ হবে ঘণ্টায় ১২০ কিলোমিটার। কাজেই পরিস্থিতি ভয়াবহ হবে তাতে কোনও সন্দেহ নেই।

আগামীকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হবে ঝড়-বৃষ্টি। তার জেলে পাহাড়ের নদীগুলির জল বাড়বে। এমনকী হরপা বানের পরিস্থিতি তৈরি হয়ে পারে বলে সতর্ক করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে তিস্তায় ভয়াবহ বিপর্যয় হয়েছিল। সেই পরিস্থিতি এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি পাহাড়ের একাধিক জায়গা।

এখন আবার উত্তরবঙ্গে পর্যটকের ঢল রয়েছে। লোকে থিক থিক করছে দার্জিলিং। পাহাড়ের আবহাওয়া মনোরকম রয়েছে। সেকারণে পর্যটকরাও বেশ খোস মেজাজে ঘুরছেন। কিন্তু মঙ্গলবারের পর থেকে কেমন পরিস্থিতি তৈরি হবে পাহাড়ে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিপর্যয় মোকাবিলী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভরা কোটাল রয়েছে আজ। তার জেরে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে শুরু করেছে। একাধিক নদীতে জলস্তর দেড় থেকে ২ ফুট পর্যন্ত বেড়ে গিয়েছে। রীতিমতো ফুঁসছে সমুদ্র। পূর্ব মেদিনীপুরের দিঘায় শুরু হয়ে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাস। আগে থেকেই একাধিক বিমান বাতিল করা হয়েছে। শিহালদহ এবং হাওড়া শাখায় একাধিক লোকাট ট্রেন বাতিল করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+