জলের কলসি নিয়ে শিলিগুড়ি পুরসভার গেটে বিজেপির বিক্ষোভ
পানীয় জলের চাহিদা তুঙ্গে শিলিগুড়ি শহরে। গত তিন দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ। পুরনিগমের সামনে ধারাবাহিক বিক্ষোভ চালাচ্ছেন বিজেপি নেতা- কর্মীরা৷ এবার কলসি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের সামনে বিক্ষোভ।
এদিন শনিবার শিলিগুড়ি পুরনিগমে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে মাথায় কলসি নিয়ে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চার কর্মী ও সমর্থকরা।

তারা জোর করে পুরনিগমের ভিতরে ঢুকতে যায়। তাদের বাধা দেয় পুলিশ। ফলে পুলিশের সঙ্গে এক সময় তাদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বাধা পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে তারা। পুলিশ কর্তাদের সামনে তারা মাথার কলসি ভেঙে ফেলে বিক্ষোভ দেখান।
শিখা চ্যাটার্জি বলেন, " জল পাওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। সেই জল থেকে বঞ্চিত করে রেখেছে মেয়র। এই মেয়রের অবিলম্বে পদত্যাগ চাই।" তিনি আরও বলেন, " জলের দাবিতে আমরা মেয়রের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা করা তো দুরস্ত। তিনি পুলিশ দিয়ে আমাদের মহিলাদের উপর অত্যাচার করালেন।"
আজ সপ্তম তথা শেষ দফার নির্বাচন চলছে দক্ষিণবঙ্গে। ভোটের সময় এক দিকে নানা অভিযোগ উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে। সেই সময় পানীয় জল কান্ডে ফের সরগরম শিলিগুড়ি পুরনিগম এলাকা।
শিলিগুড়ির বাসিন্দাদের বিষ জল পান করিয়েছেন মেয়র গৌতম দেব। এই অভিযোগ করেন বিধায়ক। মানুষ পানীয় জলের জন্য হাহাকার করছে। বহু জায়গায় পুরনিগম পর্যাপ্ত জল পাঠানো হচ্ছে না। এদিকে বাইরে থেকে অনেক টাকা দিয়ে জল কিনতে হচ্ছে নাগরিকদের। এই অভিযোগ প্রতিদিন উঠছে।
শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, বামফ্রন্ট, বিজেপি বিক্ষোভ করে শিলিগুড়ির বাসিন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে। পানীয় জল নিয়ে সাধারণ মানুষের কোনও অভিযোগ নেই। পুরনিগমের পক্ষ থেকে আজ শনিবার ৪৭টি ওয়ার্ডে ৯১টি গাড়ি জল সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তিন লক্ষ জলের পাউচ বিলি করা হয়েছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications