Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উত্তর সিকিমের দুর্গম এলাকায় ৭২ ঘণ্টায় ৭০ ফুট লম্বা সেতু বানালো সেনাবাহিনী

পরপর ভারী বর্ষণ, দুর্যোগ। সিকিমের বিভিন্ন জায়গা বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ধসের কারণে বহু জায়গায় ব্রিজ ভেঙে পড়েছে। ভারতীয় সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সচল করার কাজ করছে। খরস্রোতা নদীর উপর একটি বেইলি ব্রিজ বানিয়ে ফেললেন তারা। আরও একবার প্রশংসা কুড়লো ভারতীয় সেনাবাহিনী।

৭০ ফুট বেইলি ব্রিজ তৈরি করল ভারতীয় সেনাবাহিনী। তাও আবার মাত্র ৭২ ঘণ্টা সময়ে। ত্রিশক্তি কর্পের পক্ষ থেকে এই ব্রিজ যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হল৷ ডিকচু - সানক্লাং এলাকায় এই ব্রিজ নষ্ট হয়ে গিয়েছিল।

Tista

নীচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা তিস্তা নদী। এলাকার একাধিক জায়গায় ধসও নামছে। ডিকচু - সানক্লাং এলাকায় অবিরাম বৃষ্টি চলছে। ফলে ওই এলাকার সংযোগকারী ব্রিজ ভেঙে যায়। সাধারণ মানুষকে উদ্ধার
ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য সেনাবাহিনী কাজ শুরু করে।

ওই এলাকায় ভয়াবহ অবস্থা। ধারাবাহিক বর্ষণ হয়ে চলেছে ওই এলাকায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তার মধ্যেই কাজ শুরু করেন সেনাবাহিনীর জওয়ানরা। গত ২৩ তারিখ জওয়ানরা কাজ শুরু করেন। কোনও বিরতি নেওয়া হয়নি। টানা তিন দিন কাজ চালানো হয়েছে।

সাম্প্রতিক বন্যার কারণে উত্তর সিকিমের অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। রাস্তাঘাট, সেতু দ্রুত নির্মাণের জন্য সেনাবাহিনী কাজ করছে। ডেটখোলায় এই বেইলি ব্রিজটি নির্মাণ করে ফেলল বাহিনী৷

ডিকচু থেকে সানক্লাং হয়ে চুংথাং। যানবাহন চলাচলের জন্য এই সেতুটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ। সেতুটি হয়ে যাওয়ার কারণে মাঙ্গান জেলার ক্ষতিগ্রস্থ মানুষও সুবিধা পাবেন।গুরুতর চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ওই এলাকায় বাসিন্দারা এই সেতু ব্যবহার করতে পারবেন। আশপাশের এলাকার মধ্যে সংযোগের জন্য এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টানা তিন দিন জওয়ানরা এই সেতু নির্মাণের কাজ করেছেন। ৭২ ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে যায় এই বেইলি ব্রিজ। ফলে ত্রাণ ও উদ্ধারকাজ, যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। এই কথা স্বাভাবিকভাবেই বলা যায়।

রাজ্যের বনমন্ত্রী পিন্টসো নামগিয়াল লেপচা এবং দুর্যোগ ব্যবস্থাপনার রাজ্য সচিব এই সেতু পরিদর্শণ করলেন আজ বৃহস্পতিবার। দ্রুত গতিতে সেতুটি সম্পূর্ণ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেছেন তাঁরা।

বর্ষা শুরুর সময় থেকেই পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে। অতি ভারী বৃষ্টির ছবিও ধরা পড়েছে উত্তর সিকিমে। ধারাবাহিকভাবে এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর সিকিমের বহু এলাকা। বিপদসীমার উপর দিয়ে তিস্তা বইছে। বন্যার আশঙ্কা এখনও রয়েছে বহু এলাকায়। ওই সব এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+