Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের পতাকার অপমান! এবার আলিপুরদুয়ারেও বাংলাদেশিদের জন্য বন্ধ হোটেলের দরজা

পুনরায় অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। তবে এবার দেখা গিয়েছে সেখানকার সংখ্যালঘু সনাতনপন্থীদের ওপর লাগাতার অত্যাচার এবং হেনস্থার ঘটনা। আর সব থেকে বড় বিষয় হল, ব্যাপকভাবে ভারত বিরোধী আচরণ প্রকট হয়েছে সে দেশে। ভারত বিরোধী নানা রকম স্লোগান থেকে শুরু করে চার দিনে কলকাতা দখল করে নেওয়া হুঁশিয়ারি, এমনকি ভারতের জাতীয় পতাকাকে পা মোছা হিসেবে ব্যবহার করার ছবিও দেখা গিয়েছে! আর এরই প্রতিবাদে ফেটে পড়েছেন ভারতীয়রা।

কলকাতা, ত্রিপুরা, দুর্গাপুরের পথে এবারে হাঁটতে দেখা গেল উত্তরবঙ্গকেও। ভারতের জাতীয় পতাকার অপমান, হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে এবার বাংলাদেশিদের জন্য বন্ধ হলো আলিপুরদুয়ার জেলার হোটেলের দরজা। জেলা পুলিশ, প্রশাসনের কাছেও এই বিষয়ে চিঠি দিতে চলেছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশন এবং আলিপুরদুয়ার টাউন হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর এই মুহূর্তে সেখানে অন্তর্ভুক্তির সরকার গঠন হয়েছে, যার প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন মহম্মদ ইউনুস। এরপর থেকেই দেখা গিয়েছে লাগাতার সে দেশে ভারত বিরোধী মন্তব্য এবং কার্যকলাপ। পাশাপাশি ভারতের জাতীয় পতাকার চরম অবমাননাও করতে দেখা গিয়েছে। সেই সব সামনে রেখেই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আলিপুরদুয়ারের হোটেল সংস্থার কর্মকর্তারা একটি বৈঠকে বসেন। যেখানে উপস্থিত ছিলেন সমস্ত হোটেলের মালিক এবং সংগঠনের কর্মকর্তারা। আর সেই বৈঠকে সম্মিলিতভাবে সম্মতি জানানো হয়েছে যতদিন না নিঃস্বার্থভাবে ভারতের জাতীয় পতাকা চরম অপমানের ক্ষমা চাইছে বাংলাদেশ ততদিন পর্যন্ত সে দেশের নাগরিকদের জন্য বন্ধ রাখা হবে। আলিপুরদুয়ারের সব হোটেলের দরজা। বাংলাদেশীদের বয়কট করার বিষয়টি চিঠির মাধ্যমে আলিপুরদুয়ারের জেলাশাসক ও পুলিশ সুপারের কাছেও সংগঠনের তরফ থেকে জমা দেওয়ার কথাও জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+