কালিম্পংয়ে খরস্রোতা নদীতে আটকে স্কুল পড়ুয়া বোঝাই গাড়ি, হাড়হিম করা ঘটনা!

পাহাড়ি নদী পেরনোর সময় আটকে গেল গাড়ি। স্কুলের পড়ুয়া বোঝাই গাড়ি তখন বিপজ্জনক অবস্থায়। নদীর স্রোত অত্যন্ত বেশি। তার মধ্যেই কার্যত প্রাণ হাতে নিয়ে গাড়িতে আটকে পড়ুয়ারা।

এই ঘটনা খোদ উত্তরবঙ্গের। গাড়িতে আটকে ছিল ২৫ থেকে ৩০ জন খুদে স্কুল পড়ুয়া। কালিম্পংয়ের গোরুবাথান ব্লক এলাকায় মঙ্গলবার এই ভয়াবহ ঘটনা হয়। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। ফলে পাহাড়ের নদী এখন আরও খরস্রোতা। সেই নদীতেই আটকে যায় পড়ুয়া বোঝাই গাড়ি।

flood

ঠিক কী ঘটনা ঘটেছে এদিন? প্রতিদিনের মতো যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পাহাড়ি ফাগু নদী পার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। গাড়ি চেপেই ওই নদী পার হয় তারা। এদিন স্কুলে যাওয়ার সময় একইভাবে পার হয়েছিল তারা। কিন্তু ফেরার পথেই বিপত্তি।

ফেরার সময় মাঝ নদীতে আটকে পড়ল পড়ুয়া বোঝাই গাড়ি। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার অন্তর্গত গরুবাথান ব্লকের পোখরেবুং গ্ৰাম পঞ্চায়েতের ফাসীটার বস্তি এলাকায়। জানা গিয়েছে, গাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ জন ছাত্রছাত্রী ছিল।

এদিন আচমকাই নদীতে জল বেড়ে যায়। মাঝ নদীতে গাড়িটি আটকে পড়ায় মুহূর্তে আতঙ্ক ছড়ায়। গাড়ি ভেসে যাওয়ার সম্ভাবনাও ছিল। আশপাশের এলাকায় দ্রুত খবর যায়। লোকজন খরস্রোতা নদীতে নেমে যায়। প্রবল জলের স্রোত। তার মধ্যেই কোনওরকমে মাঝ নদীতে গাড়ির কাছে পৌঁছে যান বাসিন্দারা।

কোলে করে পড়ুয়াদের একে একে উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়। সকলকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রবল ভয় পেয়ে যায় পড়ুয়ারা৷ পরবর্তীতে জল কমলে গাড়িটিকেও টেনে ডাঙায় তোলা হয়। স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য গাড়ি চালকদের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রেহাই মিলেছে। এই কথাই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+