Train Accident: রেললাইনে চলে আসা লরির সঙ্গে সংঘর্ষ রাধিকাপুর এক্সপ্রেসের, লাইনচ্যুত ট্রেন, জ্বলল আগুন

Train Accident: বালি বোঝাই একটি ট্রাকের সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ! দাউদাউ করে আগুন জ্বলে ওঠে ট্রেনের একটি কামরায়। এমনকি লাইনচ্যুত হয়ে যায় আপ রাধিকাপুর এক্সপ্রেস। আর এই ঘটনায় রীতিমত আতঙ্কে পড়ে যান রেল যাত্রীরা। যদিও চালকের ততপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

তবে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। যদিও কারোর আঘাত গুরুতর নয় বলেই জানা গিয়েছে। ঘটনার জেড়ে ট্রেনটি দাঁড়িয়ে ফরাক্কার বল্লালপুর। রেল সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় কলকাতা থেকে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি (Train Accident) রাধিকাপুর যাচ্ছিল। রাত ১.২৫ নাগাদ ফরাক্কার বল্লালপুরের ব্রিজ নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লড়ি চলে আসে।

Train Accident

ট্রেনের (Train Accident) চালক ততপরতার সঙ্গে হঠাৎ প্রবল ব্রেক করেন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরী হয়ে গিয়েছে। ট্রেনটি সজোরে ধাক্কা মারে বালি বোঝায় লড়িটিকে। প্রবল ঝাঁকুনি হয় সে সময়। রাতে সেই সময় বহু যাত্রীই ঘুমের মধ্যে ছিলেন। প্রবল ঝাঁকুনি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই। হুড়মুড়িয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

আর তাতে বহু যাত্রী আহত হন বলে খবর। অন্যদিকে হঠাৎ ব্রেক করার কারণে ট্রেনের (Train Accident) ইঞ্জিনে আগুন লেগে যায়। এমনকি একগটি বগিতে দাউ দাউ করে আগুন লেগে যায় বলেও খবর। রেল লাইন থেকে ইঞ্জিনের কোচটির চাকা নিচে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটি আসে রেল দপ্তরের একাধিক আধিকারিক, রেল পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে।

মধ্যরাতেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে ওই লাইনে এভাবে লরি চলে এল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরেই ওই লাইনে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে জায় ট্রেন চলাচল। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+