তৃণমূল ছেড়ে দলবদলের হিড়িক অধীর-গড়ে, পঞ্চায়েত নির্বাচনের আগে পাল্লা ভারী কংগ্রেসের

পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে গিয়েছে বাংলায়, প্রতিটি দলই মনোনয়নে ব্যস্ত। আর এই মনোনয়নকে কেন্দ্র করে প্রথম দুদিনেই হিংসা ও অশান্তির ছবি সামনে এসেছে। মনোনয়নকে কেন্দ্র করে মুর্শিদাবাদ রীতিমতো উত্তপ্ত। এই অবস্থায় সেই মুর্শিদাবাদেই তৃণমূলে ভাঙন ধরাতে সমর্থ হল কংগ্রেস।

শুক্রবার রাতে খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের পর শনিবার সকাল থেকেই মনোনয়নকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটে। আর দুপুরেই হরিহরপাড়ার হুমাইপুর থেকে একদল বিক্ষুব্ধ তৃণমূল কর্মীকে যোগদান করাল কংগ্রেস। এদিন বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জমায়েত হয়ে তাঁরা দলবদল করেন।

অধীর-গড়ে পাল্লা ভারী কংগ্রেসের

কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে তাঁরা কংগ্রেসে যোগদান করেন। হরিহরপাড়ার প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে প্রায় এক শতাধিক তৃণমূলকর্মী যোগদান করেন কংগ্রেসে। এই যোগদান পর্ব শেষে অধীর চৌধুরী গর্জে ওঠেন তৃণমূলের বিরুদ্ধে।

অধীর চৌধুরী বলেন, তৃণমূল আর পুলিশের সন্ত্রাসকে উপেক্ষা করে যারা কংগ্রেসে যোগদান করেছেন, তাঁদের আমরা গর্বের সঙ্গে সাদরে গ্রহণ করছি। এই বাংলা থেকে যতদিন না তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যায়, ততদিন কংগ্রেসে যোগদান চলবে। এদিন সরাসরি তৃণমূল নেত্রীকে চ্যালেঞ্জ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

তৃণমূল ছেড়ে দলবদলের হিড়িক অধীর-গড়ে

অধীর চৌধুরী আরো বলেন, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস যত বাড়বে, ততই পাল্লা ভারী হবে কংগ্রেসের। এবার যদি সুষ্ঠু ও অবাধ নির্বান হয়, তাহলেই দেখতে পাবেন কংগ্রেস কতটা শক্তিশালী হয়েছে। তৃণমূলের অত্যাচার থেকে মানুষ মুক্তি চায়। গতকালই খড়গ্রামে আমরা এক কর্মীকে হারিয়েছে। এদিন কংগ্রেসের কার্যালয়ে গুলিবিদ্ধ নিহত কংগ্রেস কর্মীকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে ব্লক কংগ্রেসের পক্ষ থেকে।

শনিবার দুপুরে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ নিহত কংগ্রেসকর্মী ফুলচাঁদ শেখকে শেষ শ্রদ্ধা জানাল ব্লক কংগ্রেস। উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক কংগ্রেস সভাপতি আবুল কাশেম-সহ কংগ্রেস নেতারা। উল্লেখ্য, শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামের নলদীপ গ্রামে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে গুলি করে খুন করা হয়।

তৃণমূল ছেড়ে দলবদলের হিড়িক অধীর-গড়ে

খড়গ্রামে হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে দেহ ময়নাতদন্ত করা হয় কান্দি মহকুমা হাসপাতাল মর্গে। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। তারপরেই কংগ্রেসের দলীয় কার্যালয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয় ব্লক কংগ্রেসের পক্ষ থেকে

মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল হার্মাদদের হাতে আহত কংগ্রেস কর্মীদের দেখতে শনিবার কান্দি মহকুমা হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তারপর সাগরদিঘিতে একটি কর্মিসভায় যোগদান করেন। বায়রন বিশ্বাস দল ছাড়লেও প্রতিটি কর্মী যে কংগ্রেসের সঙ্গে রয়েছেন, তা মনে করিয়ে দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+