জাতীয় নিরাপত্তার স্বার্থে রাজ্যে পুশব্যাক আইন বলবৎ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সরকারের এক বড় ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, বুধবার থেকেই রাজ্যে কেন্দ্রের নির্দেশিকা মেনে 'পুশব্যাক' আইন কার্যকর হচ্ছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, জাতীয় নিরাপত্তার স্বার্থে এই আইন বলবৎ করা হয়েছে। অনুপ্রবেশকারী বিতাড়নে কেন্দ্র ২০২৫ সালেই রাজ্যকে চিঠি দিয়েছিল, যা তৎকালীন তৃণমূল সরকার মানেনি।

শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে পুলিশ। এরপর প্রোটোকল মেনে বিএসএফ তাদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)-এর হাতে হস্তান্তর করবে। এই পদ্ধতিতে অবৈধ 'অনুপ্রবেশকারী’দের দ্রুত বাংলা থেকে বিতাড়ন সম্ভব হবে।

তবে এই সিদ্ধান্তে বাংলাদেশ থেকে আগত মতুয়া সহ বহু সংখ্যালঘুদের মনে শঙ্কা দেখা দিয়েছিল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, সিএএ-র আওতায় কোনও হিন্দু বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না। বরং, তাঁরা সরকারের যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন।

সিএএ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী বলেন, "সিএএ-র অন্তর্ভুক্ত ৭টি কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তাঁরা সিএএ অনুযায়ী আওতায় আসবেন। যাঁরা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন তাঁদের পুলিশ কোনওভাবেই হেনস্তা বা আটক করতে পারবে না।"

এরপর মুখ্যমন্ত্রী যোগ করেন, সিএএ-র আওতায় যারা নেই তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী। তাদের পুলিশ আটক করে বিএসএফের হাতে তুলে দেবে। বিএসএফ আইন অনুযায়ী, বিজিবি-র সঙ্গে কথা বলে তাদেরকে বিতাড়িত করবে। এই আইন আজ থেকে কার্যকর করা হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+