West Bengal Panchayat Election 2023: কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ধৃত দুই, নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক

West Bengal Panchayat Election 2023: খড়গ্রামে কংগ্রেস (Congress) কর্মী খুনের (Congress worker shot dead) ঘটনায় গ্রেফতার দুই। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই দু'জনকে গ্রেফতার করে খড়গ্রাম (Murshidabad) থানার পুলিশ।

শুক্রবার রাতেই ওই দুজনকে খড়গ্রাম ((murshidabad murder) এলাকা থেকেই গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। ঘটনায় মোট ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

কংগ্রেস কর্মী খুনের ঘটনায় ধৃত দুই,

ইতিমধ্যে এই ঘটনায় মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে রাজ্য নির্বাচন কমিশন। রিপোর্ট পাওয়ার পরেই পরবর্তী ব্যবস্থা বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে ঘটনার পর থেকেই একেবারে থমথমে পরিস্থিতি এলাকাতে।

নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্যে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকাতে। অন্যদিকে আজ শনিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

অন্যদিকে কংগ্রেস কর্মী খুনের ঘটনার প্রতিবাদে আজ শনিবার রাজ্যজুড়ে বিক্ষোভ দেখাবে কংগ্রেস। বিক্ষোভ চলবে মুর্শিদাবাদেও। শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। যা নিয়ে এদিন কলকাতা উত্তাল হতে পারে বলে আশঙ্কা।

যদিও পুলিশের তরফে রাজ্য নির্বাচন কমিশনের বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে গোটা এলাকাতে। অন্যদিকে কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখের ঘটনায় তৃণমূলের নাম জড়িয়েছে।

এমনকি ঘটনায় ধৃত দুজন তৃণমূলের সক্রিয় কর্মী বলেও দাবি পরিবারের। ষড়যন্ত্র করেই ফুলচাঁদকে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও এহেন অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে। শাসক তৃণমূলকে কালিমালিপ্ত করতেই এই ঘটনা বলে দাবি শান্তনু সেনের।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ বলেন, খুনের রাজনীতি করে না তৃণমূল। কালিমালিপ্ত করতেই ইচ্ছাকৃত ভাবে তৃণমূলের নাম ঘটনায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ তাঁর। এমনকি ঘটনায় গ্রাম্য বিবাদ কিংবা কন্দলের কারনে হতে পারে বলে দাবি তৃণমূল নেতার।

তবে আসল সত্যি পুলিশের তদন্তেই সামনে আসবে বলে দাবি। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হয়ে গিয়েছে। শুরু হয়েছে মনোনয়ন। আর এর মধ্যেই গুলি করে কংগ্রেস কর্মী ফুলচাঁদ সেখকে খুনের ঘটনায় উত্তাল রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+