Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাণাঘাটের ১১২ ফুটের দুর্গা, পুজো বন্ধের বিষয়ে পুনর্বিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

সামনেই মহালয়া। আর এক সপ্তাহ পরেই বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো। কিন্তু রাণাঘাটের ১১২ ফুটের দুর্গা প্রতিমা নিয়ে এখনও টানাপোড়েন চলছে। নদিয়ার জেলাশাসক সেই পুজোর অনুমতি দেয়নি। এবার বিষয়টি নিয়ে পুর্ণবিবেচনার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রানাঘাটের কামালপুরে ১১২ ফুটের দুর্গা প্রতিমা হচ্ছে। বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা হিসেবে গিনেসবুকে নাম উঠবে। এই লক্ষ্য রয়েছে অভিযান সঙ্ঘের পুজো উদ্যোক্তাদের। বেশ কয়েক মাস ধরে প্রবল উৎসাহ ও ব্যস্ততায় কাজ চলছে। কিন্তু শেষ পর্যন্ত অশনি সংকেত দেখা যায়। নিরাপত্তার খাতিরে সেই পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জেলাশাসক সেই পুজোর অনুমতি দিচ্ছে না।

High court

কলকাতা হাইকোর্টের বিষয় নিয়ে আরজি জানিয়েছে পুজো কমিটি। শুনানিতে অনুমতি নিয়ে ফের জেলাশাসককে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ হাইকোর্টের। ১২ ফুটের সরু রাস্তা দিয়ে দর্শক ঢুকলে দুর্ঘটনার আশঙ্কা করা হয়েছে। সেজন্য পুজোর অনুমতি বাতিল করা হয়েছে। সেই রাস্তা দিয়ে না ঢুকেই দূর থেকে ঠাকুর দেখার ব্যবস্থা হবে। এই ব্যালবস্থা করবে ওই ক্লাব।

এই কথা হাইকোর্টে বলা হয়েছে। আবেদন এবার বিবেচনা করতে হবে জেলাশাসককে। এদিন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে এই মামলার শুনানি হয়। আগামী বৃহস্পতিবার পরবর্তী শুনানি। তার আগেই নদিয়ার জেলাশাসককে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল আদালত।

এর আগে কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়েছিল। পুজো উদ্যোক্তারা আলাদতের দ্বারস্থ হন৷ গত সপ্তাহে জেলাশাসক জানিয়েছিলেন, বিদ্যুৎ দফতর, দমকল, পুলিশ, বিডিও, রাণাঘাটের মহকুমা শাসকও এই পুজোর আবেদন বাতিল করেছেন। ওই পুজোর জন্য বিপুল পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। সেই বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে না। জানায় বিদ্যুৎ দফতর। এছাড়াও ২০২৩ সালের পুজো ও জমির অনুমতিপত্র জমা করতে হত। সেই কাগজও জমা করেনি বলে জানিয়েছে দমকল ও জরুরি বিভাগ৷ এরপর সেই পুজো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ জানান জেলাশাসক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+