Lok Sabha Vote 2024: ভোট মিটতেই শুরু অশান্তি, নদিয়ার কালীগঞ্জে গুলি করে খুন বিজেপি কর্মী
ভোট মিটতে না মিটতেই অশান্তি শুরু রাজ্যের একাধিক জায়গায়। নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ। হাফিজুল শেখ নামে ওই বিেজপি কর্মীকে গতকাল রাতে গুলি করে মাথা কেটে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের।
ঘটনার নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে বলে অভিযোগ পরিবারের। তাঁরা ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। পরিবারের লোকেদের দাবি পুলিশের পোশাকে এসেছিল দুষ্কৃতিরা। হাফিজুলকে খুন করার পর বেপরোয়া ভাবেই তারা গ্রামের মধ্য দিয়ে হেটে গিয়েছে।

সাত দফা নির্বাচনে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটেছে বাংলায়। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র অশান্তি হয়েছে। গতকাল শেষ হয়েছে রাজ্যের সপ্তম দফার নির্বাচন তথা সাত দফার নির্বাচন। সেই নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। আর ভোট মিটতে না মিটতেই একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে অশান্তি। ভোট পরবর্তী অশান্তির ঘটনা নতুন নয় বাংলা। প্রতি নির্বাচনেই ভোট মেটার পরেই অশান্তির ঘটনা ঘটে। শাসক বিরোধী সংঘর্ষে হতাহত হন অনেকেই।
এবারও যে ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটবে সেটা আঁচ করেই আগামী ১০ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। এদিকে গতকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় অশান্তর ঘটনা ঘটতে শুরু করেছে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সহযোগীর বাড়ির সামনে গতকাল বোমাবাজির ঘটনা ঘটেছে।
অন্যদিকে সন্দেশখালিতে অশান্তিতো চলছেই। গতকাল বিকেল থেকেই সন্দেশখালির একাধিক জায়গায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে এমনকী কলকাতা শহরেও ভোট পরবর্তী অশান্তি শুরু হয়ে গিয়েছে। টালিগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। রাজ্যের একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications