Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিআইজি মমতার দালাল, ষড়যন্ত্রকারী! নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি অধীর চৌধুরীর

Adhir Chowdhury: গতবারের মতো এবারও নেমে পড়েছেন আইপিএস মুকেশ কুমার। বহরমপুরে তাঁকে হারাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেমে পড়েছেন। এদিন বহরমপুরে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিদায়ী সাংসদ অধীর চৌধুরী। এব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে ডিআইজি মুর্শিদাবাদ পদে রয়েছেন আইপিএস মুকেশ কুমার। রাজ্য সরকার তাঁকে ওই পদে আনার পরে, বহরমপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন থানায় নিজের পছন্দ মতো লোক বসাচ্ছেন, আইসিদের বেছে নিচ্ছেন। বিশেষ করে বহরমপুর ও খাগড়া থানাকে কেন্দ্র করে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। এব্যাপারে তথ্য প্রমাণ আছে বলে দাবি করেছেন তিনি।

Adhir Chowdhury

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, মুর্শিদাবাদ-নদিয়ায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন মুকেশ কুমার। পুলিশ যতই কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙতে চেষ্টা করুক, নির্বাচন এখানে সুষ্ঠুভাবে হবেই। তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তার ব্যবস্থা তিনি করবেনই। অধীর চৌধুরী বলেছেন, পুলিশ যদি মনে করে থাকে, তৃণমূলকে খুশি করতে গিয়ে গোটা নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করবে, তাহলে কংগ্রেস কর্মীরা তা মেনে নেবে না।

বহরমপুরের কংগ্রেস প্রার্থী বলেছেন, ২০১৯-এ মুর্শিদাবাদের এসপি ছিলেন এই মুকেশ কুমার। আর এবার পদোন্নতি করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পাঠিয়েছেন ডিআইজি হিসেবে। অধীর চৌধুরী চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, প্রাক্তন অনেক পুলিশ অধিকারিক ভোটে দাঁড়িয়েছেন। তাহলে এই আইপিএসও দাঁড়াতে পারেন। তিনি কটাক্ষ করে বলেছেন, যদি তৃণমূলের দালালি করতে ভাল লাগে, তাহলে ভোটে দাঁড়িয়ে পড়ুন।

অধীর চৌধুরী বলেন, কংগ্রেস কর্মীদের ওপরে আক্রমণের পুরস্কার স্বরূপ হুমায়ূন কবীরকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। এক কংগ্রেস কর্মীর বাড়িতে থাকা তাঁর (অধীর চৌধুরী) ছবি ভেঙে মাদক কেসের আসামী করতে চেয়েছিল বলেও অভিযোগ করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছে কংগ্রেস ভাঙতে প্রথমে দলের পদাধিকারীদের বোঝানো হচ্ছে, তারপর কাজ না হওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

অধীর চৌধুরী এদিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি এরকম পরিস্থিতি চলতে থাকে, তাহলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ভবনের সামনে, এসপি-ডিএমের সামনে অত্যাচারিত কংগ্রেস কর্মী ও সাধারণ মানুষদের নিয়ে তিনিও রাস্তায় অবস্থান করতে বাধ্য হবেন। প্রশাসনের কোনও রকমের জুলুম মানা হবে না বলে জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+