সারদার সুদীপ্ত সেনের সঙ্গে অবস্থানে তফাত নেই! অমর্ত্য সেনের কাছে ভোটের অঙ্ক বুঝতে চাইলেন অধীর চৌধুরী
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এমনটাই বলেছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সঙ্গে তিনি বলেছিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এমনটাই বলেছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সঙ্গে তিনি বলেছিলেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এদিন এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেনের প্রসঙ্গ টেনেছেন।

মমতাকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন সুদীপ্ত সেনও
অধীর চৌধুরী বলেছেন, অমর্ত্য সেন শিক্ষিত মানুষ, নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কোনও বিষয় নিয়ে কথা বললেন বড় আলোচনা হয়। এরপরেই অধীর চৌধুরী টেনে আনেন জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেন প্রসঙ্গ। তিনি বলেন, সুদীপ সেন বাংলার মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন। সেই কারণে কালিম্পংয়ের ডেলো পাহাড়ে আলোচনা করেছিলেন এবং ভোটে জেতাতে কোটি কোটি টাকা খরচ করেছিলেন। সেই টাকা ছিল মানুষের মারা টাকা, সারদা কেলেঙ্কারির টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্যকারী সুদীপ্ত সেন এখন জেলে, বলেছেন অধীর।

সুদীপ্ত সেনের পরে অমর্ত্য সেন
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, একবার সুদীপ্ত সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন। আর এবার অমর্ত্য সেন বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে পারেন। তিনি আরও বলেন সবারই প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, নরেন্দ্র মোদী বলেন তিনি চা বিক্রি করতেন। সেক্ষেত্রে একজন চা-ওয়ালা দেশের প্রধানমন্ত্রী। চা-ওয়ালা যদি প্রধানমন্ত্রী হতে পারেন, যে মুখ্যমন্ত্রী বাংলার বেকার যুবকদের চপ ভাজতে বলছেন, সেই চপ ভাজাওয়ালিও প্রধানমন্ত্রী হতে পারেন, তাতে কংগ্রেসের কোনও আপত্তি নেই। যিনি মুখ্যমন্ত্রী, তাঁর প্রধানমন্ত্রী না হওয়ার কোনও কারণ নেই, বলেছেন অধীর।

ভোট কোথায়
প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, এসবের জন্য ভোট দরকার। কংগ্রেসের হাতে ২০ শতাংশ ভোট আর তৃণমূলের হাতে ৪ শতাংশ ভোট। সেক্ষেত্রে অমর্ত্য সেনের প্রতি অধীর চৌধুরীর প্রশ্ন কীভাবে কংগ্রেসকে বাদ দিয়ে কীভাবে ভারতের প্রধানমন্ত্রী হওয়া যায়।

শিক্ষায় দুর্নীতি নিয়েও কিছু বলুন
অধীর চৌধুরী বলেছেন, অমর্ত্য সেন কলকাতায় আসেন। কিন্তু সেই কলকাতায় যোগ্যতা ও মেধা থাকা সত্ত্বেও যাঁরা শিক্ষকপদের জন্য আন্দোলন করছে, একবার তাঁদের মঞ্চেও যান। বাংলায় শিক্ষায় দুর্নীতি নিয়ে অমর্ত্য সেনের মতও মানুষ শুনতে চায় বলেও মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যদি তা না করেন, তাহলে পুরো বিষয়টি একতরফা হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিন অধীর চৌধুরীর নেতৃত্বে সাগর থেকে পাহাড় যাত্রা মুর্শিদাবাদের ফরাক্কায় প্রবেশ করে। সেখানে বিভিন্ন জায়গায় অধীর চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
-
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications