আইপিএলের মঞ্চেও কুস্তি বিতর্ক! প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন কপিল সিব্বলের
যৌন হেনস্তার প্রতিবাদে কুস্তিগীরদের ধারনা অব্যাহত। সুপ্রিম কোর্টের কাছে হোঁচট খেলেও তাঁদের লড়াই যে থামবে না তা বুঝিয়ে দিয়েছেন সাক্ষী মালিক-বজরং পুনিয়ারা। শনিবার থেকে আন্দোলনকে নতুন আঙ্গিকে করার সিদ্ধান্ত নিলেন যন্তর মন্তরে প্রতিবাদরত কুস্তিগীররা। আন্দোলন যাতে সঠিক পথে এগোতে পারে তার জন্য দুটি কমিটি গঠন করলেন কুস্তিগীররা।
সাংবাদিকদের সামনে বজরং পুনিয়া ঘোষণা করেন, 'ভিনেশ আইনজীবীদের সঙ্গে কথা বলছেন সেই বিষয়ে আমরা আগামীকাল জানাবো। আজ আমরা দুটি কমিটি গঠন করেছি। ৩১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। অন্যটি নয় জনের একটি কমিটি গঠন করা হয়েছে।'

শনিবার সকালে যন্তর মন্তরে অবস্থানরত কুস্তিগীরদের সমর্থনে ফের একবার সরব হলেন কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। সমাজ মাধ্যমে তিনি মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

Brij Bhushan
— Kapil Sibal (@KapilSibal) May 6, 2023
2 Wrestlers to police :
Allegation:
On pretext of checking breath, touched……
My question :
Is he so important for UP elections that can’t be removed as President of Federation till investigation is over
What about your slogan : beti bachao….
Why PM, HM silent ?
এদিকে যন্তর মন্তরের গণ্ডি ছাড়িয়ে আইপিএলের মঞ্চেও ছড়িয়ে পড়ল কুস্তির প্রতিবাদ। শুক্রবার রাজস্থান বনাম গুজরাত ম্যাচে জয়পুরে মান সিং স্টেডিয়ামের গ্যালারিতে কুস্তিগীরদের সমর্থনে গলা ফাঁটালেন একদল ক্রিকেটপ্রেমী। সেই ছবি উঠে এসেছে সমাজ মাধ্যমে।
IPL match के दौरान गुंजा स्टेडियम
— Omprakash Beniwal (@OmprakashRLP) May 6, 2023
पहलवानों के समान में रालोपा मैदान में। #WrestlersProtest #दिल्ली_पुलिस_शर्म_करो@SakshiMalik @Phogat_Vinesh @BajrangPunia @sangeeta_phogat pic.twitter.com/IqqmIpS2S5
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেয়েছেন আন্দোলনকারী কুস্তিগীরা। সাক্ষী মালিক-বজরং পুনিয়াদের করা পিটিশন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।এখনও নিন্ম আদালত বা হাইকোর্টে আবেদন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন নি কুস্তিগীররা।

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এরই বিরুদ্ধে যন্তর মন্তরে গত ১৫ দিন ধরে চলছে কুস্তিগীরদের প্রতিবাদ ধরনা। আন্দোলনকারী কুস্তিগীরদের দাবি যৌন হেনস্থাতে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংয়ের শাস্তি। বজরং, সাক্ষীরা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন শীর্ষ পদ থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications