World Chess Championship: লিরেনকে চাপে ফেলেও জয় পেলেন না গুকেশ, সপ্তম গেম চলল ৫ ঘণ্টার বেশি
World Chess Championship: বিশ্ব দাবা প্রতিযোগিতায় টানা চারটি গেম ড্র হয়ে গেল। আজ সিঙ্গাপুরে সপ্তম গেমটি চলল অবশ্য ৫ ঘণ্টা ২২ মিনিট।
ডি গুকেশ জয়ের সম্ভাবনা তৈরি করে ফেলার পরই দারুণভাবে কামব্যাক করেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেন। ফলে বিশ্ব খেতাবের সর্বকনিষ্ঠ চ্যালেঞ্জার গুকেশকে সন্তুষ্ট থাকতে হলো ড্র রেখেই।

গুকেশ এদিন সপ্রতিভভাবেই সাদা ঘুঁটি নিয়ে দাপট দেখিয়ে খেলা শুরু করেছিলেন। তবে ৭২ চালের পর ড্র রাখতে সহমত হন লিরেন ও গুকেশ। ফলে সাতটি গেমের পর দুজনেই দাঁড়িয়ে ৩.৫ পয়েন্টে। গতকাল ছিল রেস্ট ডে।
আজ সপ্তম গেমে অবশ্য হেরে যাওয়ার পরিস্থিতিতে পড়েছিলেন লিরেন। মাঝের এবং শেষের দিকে গুকেশ প্রতিপক্ষের উপর ভালো চাপ তৈরি করেছিলেন। তবে শেষরক্ষা হলো না। এই নিয়ে চলতি বিশ্ব দাবায় দ্বিতীয়বার হারের আশঙ্কা জাঁকিয়ে বসেছিল লিরেনের উপর। যা কোনওমতে সামাল দিলেন তিনি।
এখনও অবধি আজকের দ্বৈরথই চলল সবচেয়ে বেশি সময় ধরে। গুকেশের সামান্য ভুলে কামব্যাক করেন লিরেন। প্রথম চালে ঘোড়াকে এগিয়ে দেন গুকেশ। এরপর তাঁকে সামলাতে হয় নিও গ্রানফেনল্ড ডিফেন্স। এরপরও গুকেশ কিছু অপ্রত্যাশিত চালে বেকায়দায় ফেলেন লিরেনকে।
যদিও গুকেশের ৪৫তম চালটি যথাযথ ছিল না বলেই মত বিশেষজ্ঞদের। যার ফলে লিরেন ধীরে ধীরে ম্যাচে ফেরেন। দাবার বিশেষজ্ঞজের পরিভাষায়, লস্ট রুক ও মাইনর পিস এন্ডগেমের সুবাদেই এই দ্বৈরথ ড্র রাখতে সক্ষম হলেন লিরেন। বেশিরভাগ সময় দাপট দেখিয়েও সামান্য কিছু ভুলই গুকেশের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করল।












Click it and Unblock the Notifications