প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের নিলামে ৭৭ লাখ টাকা দর পেলেন সিন্ধু
প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের নিলামে মোটা অঙ্কের দড় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। নতুন মরসুমের জন্য তাঁকে ৭৭ লক্ষ টাকায় রিটেন করল হায়দরবাদ হান্টার্স।
প্রিমিয়র ব্যাডমিন্টন লিগের নিলামে মোটা অঙ্কের দড় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। নতুন মরসুমের জন্য তাঁকে ৭৭ লক্ষ টাকায় রিটেন করল হায়দরাবাদ হান্টার্স। চলতি বছরে ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছেন সিন্ধু। স্বভাবতই তাঁকে রিটেন করার জন্য অর্থ খরচে পিছিয়ে আসেনি ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের নিলামে যৌথভাবে এটাই সবচেয়ে বেশি দড়।

সিন্ধুর পাশাপাশি গত বারের চ্যাম্পিয়ন দল বেঙ্গালুরু ব়্যাপ্টার্স তাইওয়ানের ব্যাডমিন্টন তারকা তাই জু ইংকে ৭৭ লক্ষ টাকায় দলে নিয়েছে। এই মুহূর্তে তাই জু ইং বিশ্বের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন তারকা। তাঁকে দলে নিতে পুনে ৭ এসেসও অনেকদূরে লড়াইয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য বেঙ্গালুরু ব়্যাপ্টার্স দল তাঁকে কিনে নেয়।
অন্যদিকে ভারতের পুরুষ ব্যাডমিন্টন তারকাদের মধ্যে সাই প্রণীতকে ৩২ লক্ষ টাকায় বেঙ্গালুরু ব়্যাপ্টার্স দল রিটেন করেছেন। সুমিত রেড্ডিকে ১১ লক্ষ টাকায় চেন্নাই সুপারস্টারজ ও চিরাগ সেট্টিকে ১৫.৫০ লাখ টাকায় রিটেন করেছে পুনে ৭ এসেস।
টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ পুল্লেলা গোপিচাঁদের মেয়ে গায়েত্রী গোদিচাঁদ। তাঁকে দলে নিয়েছে চেন্নাই। সাইনা ও কিদাম্বি শ্রীকান্ত আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ফোকাস করবেন বলে পিবিএল থেকে এবছর নাম প্রত্যাহার করে নিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications