Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics: হাল ছাড়ছেন না ভিনেশ, এবার রুপোর পদকের জন্য আবেদন করলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে

বুধবার সারাদিন ধরে ভিনেশ ফোগাট ইস্যুতে চলে বিতর্ক। রাতের দিকে এল আরও বড় আপডেট। লড়াইয়ে কিছুতেই হাল ছাড়ছেন না ভারতীয় কুস্তিগীর। এবার নিজের পদকের জন মাঠের বাইরে লড়াই শুরু করলেন।
বুধবার রাতের দিকে জানা গিয়েছে কোর্ট অব আরবিট্রেশনে আবেদন করেছেন ভিনেশ ফোগাট। পরিস্থিতির বিচার করে তাঁকে যাতে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হয়, এই আবেদনই করেছেন ভারতীয় কুস্তিগীর।

যৌথভাবে রুপোর পদক দেওয়ার জন্য সিএএস-এ আবেদন করেছেন ভিনেশ ফোগাট। বৃহস্পতিবার এই ইস্যুতে রায় দেবে সিএএস।এই আদালতে ব্যক্তিগত ভাবে ক্রীড়াবিদেরা অভিযোগ করতে পারেন। আবার কোনও দেশের ক্রীড়া সংস্থাও সেখানে অভিযোগ করতে পারে। যদি বৃহস্পতিবার এই আদালত ভিনেশের পক্ষে রায় দেয়, তা হলে রুপো পাওয়ার একটি সুযোগ রয়েছে ভিনেশের।

Paris Olympics 2024

নিয়ম অনুসারে যদি কোনও ক্রীড়াবিদ অভিযোগ করেন যে, তাঁর পদক ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি বা কেড়ে নেওয়া হয়েছে। তখন তিনি কোর্ট অব আরবিট্রেশনে( স্পোর্টস) আবেদন করতে পারেন। এই আদালতের রায় তাঁর পক্ষে গেলে পদক পেতে পারেন সংশ্লিষ্ট ক্রীড়াবিদ।

ক্রীড়া সংক্রান্ত বিবাদগুলো আইনি পথে শুনানির মাধ্যমে সমাধান করা হয় কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে। অলিম্পিক্সে বাতিল হওয়ার পর এখানেই আবেদন করেছেন ভিনেশ। আবেদনে উল্লেখ করা হয়েছে বিশ্ব কুস্তি সংস্থার বিশেষ নিয়ম। সেই নিয়মে স্পষ্ট বলা হয়েছে, বিশ্বকাপ এবং অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় ২ কেজি পর্যন্ত ওজন বেশি থাকলেও কুস্তিগিরকে প্রতিযোগিতায় নামার অনুমতি দেওয়া হয়।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিক্সের কুস্তিতে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ভিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিতও ছিলেন। কিন্তু বুধবার সকাল থেকে নাটকীয়ভাবে পরিস্থিতি বদলে গেল। ভিনেশ। শরীরের নির্ধারিত মাত্রার থেকে সামান্যতম ওজন বেশি থাকায় বাতিল করা হয়েছে ভিনেশ ফোগাটকে।

ভিনেশ ফোগাট ইস্যুতে সরগরম গোটা দিন। বুধবার সকাল থেকেই দাবানলের মতোই খবরটা ছড়িয়ে পড়ে। ভারতীয় কুস্তিগীরকে নিয়ে ছিল সোনার পদকের বিরাট প্রত্যাশা। কিন্তু এক লহমায় বদলে যায় পরিস্থিতি। তাঁকে অলিম্পিক্স থেকে বাতিল করা হয়। এই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছে আইওএ।

শারীরিক সমস্যা নিয়ে বুধবার সকালে প্যারিসে হাসপাতালে ভর্তি হন ভিনেশ ফোগাট। অবেশেষে কিছুটা সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভিনেশ।সারাদিন জুড়ে তাঁকে নিয়েছে চলেছে বিরাট বিতর্ক। অবশেষে মুখ খুলেছেন ভিনেশ ফোগাট। কোচের কাছে গোটা ঘটনা নিয়ে তিনি বলেছেন, 'যেটা ঘটেছে সেটা খেলার অঙ্গ।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+