Tokyo Olympics : ব্যাডমিন্টনে ফের ভারত বিজয়, নক আউটে পৌঁছলেন ছন্দে থাকা সিন্ধু
Tokyo Olympics : ব্যাডমিন্টনে ফের ভারত বিজয়, নক আউটে দুর্দান্ত ছন্দে থাকা সিন্ধু
টোকিও অলিম্পিকের মহিলা ব্যাডমিন্টনের সিঙ্গলসের নক আউট পর্বে পৌঁছলেন পিভি সিন্ধু। জি গ্রুপের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় হাসিলের মাধ্যমে এই কাজ করে দেখিয়েছেন ভারতীয় শাটলার। হংকংয়ের চেয়ুং গান ই-কে ২১-৯, ২১-১৬ ফলাফলে হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার। সবমিলিয়ে স্বপ্নপূরণের দিকে আরও একধাপ এগোলেন সিন্ধু।

প্রথম গেমে সহজ জয়
বিশ্বের ২৯ নম্বর শাটলার চেয়ুন গান ই-র বিরুদ্ধ জি গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৬ নম্বর সিন্ধু। প্রথম গেমে দাপট অব্যাহত রাখেন ভারতীয় শাটলার। দুর্দান্ত দক্ষতায় শুরুতেই অনেকটা এগিয়ে যান বিশ্ব চ্যাম্পিয়ন। সেই ব্যবধান শেষ পর্যন্ত অব্যাহত থাকে। ২১-৯ ফলাফলে ওই গেম জিতে যান পিভি সিন্ধু।

দ্বিতীয় গেমেও সহজ জয়
ম্যাচের দ্বিতীয় গেমে প্রত্যাবর্তনের মরিয়া চেষ্টা চালান হংকংয়ের প্রতিদ্বন্দ্বী। দাপট ধরে রাখার চেষ্টা চালিয়ে যান সিন্ধু। দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরুতে ৬-২ পয়েন্টে এগিয়ে যান সিন্ধু। সেখান থেকে পাঁচটি স্ট্রেট পয়েন্ট জেতেন হংকংয়ের শাটলার। একটা সময় সিন্ধুর থেকে ১১-১০ পয়েন্টে এগিয়েও যান প্রতিপক্ষ। আবার ঘুরে দাঁড়ান ভারতীয় শাটলার। ১৪-১৪ থেকে দুর্দান্ত কয়েকটি পয়েন্ট হাসিল করে ফের প্রতিপক্ষের থেকে পয়েন্টের ব্যবধান বাড়াতে সক্ষম হন ভারতীয় শাটলার। হংকংয়ের প্রতিদ্বন্দ্বী ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও সিন্ধুকে আর ধরতে পারেননি। ২১-১৬ পয়েন্টে ওই গেমের ফয়সলা নির্ধারিত হয়।

প্রি-কোয়াটার ফাইনালে সিন্ধু
মহিলাদের সিঙ্গলসের জি গ্রুপের প্রথম ম্যাচ জিতেছিলেন পিভি সিন্ধু। ওই ম্যাচে ইজরায়েলের কেসেনিয়া পলিকারপোভাকে ২১-৭, ২১-১০ পয়েন্টে হারিয়েছিলেন রিও অলিম্পিকে রূপোজয়ী ভারতীয় শাটলার। গ্রুপের দ্বিতীয় ম্যাচ জিতে পয়েন্টের বিচারে সহজেই নক আউটে পৌঁছে গেলেন পিভি। টোকিও অলিম্পিকের মহিলাদের সিঙ্গলসের শেষ ১৬ রাউন্ডের লড়াইয়ে ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটের মুখোমুখি হতে চলেছেন পিভি সিন্ধু।

সিন্ধুতে আশা
টোকিও অলিম্পিকে একে একে শেষ হচ্ছে ভারতের পদক জয়ের আশা। যে যে ইভেন্ট থেকে দেশের পদক জয়ের সম্ভাবনা এখনও টিকে রয়েছে, তার মধ্যে ব্যাডমিন্টন অন্যতম। রিও অলিম্পিকে রূপোজয়ী পিভি সিন্ধু এবার সোনার আশা পূর্ণ করবেন বলে আশা ক্রীড়া প্রেমীদের। নজরে থাকবেন ভারতের সাই প্রণীতও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications