Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজ্যে ফিরেও বাড়ি গেলেন না বক্সার লাভলিনা! সংবর্ধনা অসম সরকারের

টোকিও অলিম্পিকে একমাত্র ভারতীয় বক্সার হিসেবে পদক জিতেছেন। অলিম্পিকে ভারতীয় মহিলাদের মধ্যে মেরি কমের পর দ্বিতীয় বক্সার হিসেবে জিতেছেন ব্রোঞ্জ। ঘরের মেয়ের জন্য গর্বিত অসম। অলিম্পিক অভিযান সেরে দেশে ফেরার পর আজই প্রথম ফিরলেন নিজের রাজ্যে। গুয়াহাটি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা। রাজ্য সরকারের তরফে ১ কোটি টাকার পাশাপাশি প্রতি মাসে ১ লক্ষ টাকা করে স্কলারশিপ দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম পুলিশে ডিএসপি পদে নিযুক্তও করা হল তাঁকে। কিন্তু নিজের গ্রামে এদিন গেলেন না লাভলিনা।

গুয়াহাটিতে লাভলিনা

গুয়াহাটিতে লাভলিনা

আজ সকালে অসমের গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছান অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার লাভলিনা বরগোঁহাই। তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ৬৯ কেজি বিভাগে বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী লাভলিনাকে স্বাগত জানানো হয় রীতি মনে অসমের গামছা, জাপি ও ফুলের তোড়া দিয়ে। ভারতকে অলিম্পিক থেকে লাভলিনার আগে মাত্র দুজনই ব্রোঞ্জ এনে দিতে পেরেছেন। একজন হলেন লাভলিনার আদর্শ মেরি কম, অপরজন বিজেন্দ্র সিং।

স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, লাভলিনা কোটি কোটি মানুষের স্বপ্নপূরণ করে ফিরেছেন টোকিও থেকে। প্রত্যন্ত গ্রাম থেকেও যে বিশ্বের সেরা মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করে পদক জয় সম্ভব, সেই বিশ্বাসটিও তিনি ছড়িয়ে দিয়েছেন রাজ্য তো বটেই দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাদের মধ্যে। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সঙ্গে লাভলিনাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী বিমল বোরা। বিমানবন্দর থেকে লাভলিনাকে নিয়ে যাওয়া হয় শহরেরই একটি হোটেলে। লাভলিনাকে স্বাগত জানাতে রাস্তার বিভিন্ন জায়গায় ছিল বিশাল কাটআউট।

বাড়ি ফেরা হল না

বাড়ি ফেরা হল না

তবে নিজের রাজ্যে ফিরলেও এদিন বাড়িতে যাওয়া হল না লাভলিনার। অসম সরকারের তরফে সংবর্ধিত হয়ে এবং রাজ্যপাল জগদীশ মুখীর সঙ্গে দেখা করে তাঁকে দিল্লি ফিরতে হবে। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে টোকিও অলিম্পিকের পদকজয়ীদের সঙ্গে মিলিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে থাকার জন্য লাভলিনাকে ফের দিল্লিতে যেতে হবে।

থাকবেন লালকেল্লায়

থাকবেন লালকেল্লায়

লাভলিনার বাড়ি অসমের গোলাঘাট জেলার বড়মুখিয়া গ্রামে। কিডনি প্রতিস্থাপনের পর মা এখন আরোগ্য লাভের পথে। মায়ের অপারেশনের সময় জাতীয় শিবিরে থাকার জন্য পাশে থাকতে পারেননি লাভলিনা। টোকিওয় পদক জয়ের পরই তিনি জানিয়েছিলেন, এবারের অলিম্পিকে সোনার লক্ষ্যে তা জিততে পারেননি। তাই প্যারিস অলিম্পিক থেকে সোনা আনার লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করবেন। তবে তার আগে আট বছর ছুটি নেননি। আপাতত দিনকয়েক বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে ফের শুরু করবেন অনুশীলন। দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পর ফের লাভলিনা বাড়িতে এসে থাকবেন। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে দেখা করে প্রিয় অসমের খাবারের স্বাদ লাভলিনা পেয়েছেন অনেক বছর পর। সবমিলিয়ে কয়েক দিন পর ফের ঘরে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন অসম তথা দেশের গর্ব লাভলিনা।

সরকারের তরফে সংবর্ধনা

লাভলিনার আগে অসম থেকে আগে কেউ অলিম্পিকের পদক জেতেনি। ফলে লাভলিনার ঐতিহাসিক কৃতিত্বকে কুর্নিশ জানিয়ে এদিন অসম সরকার নাগরিক সংবর্ধনা জানাল ব্রোঞ্জজয়ী বক্সারকে। জাতীয় যুব দিবসে লাভলিনাকে সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানটি হয় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে। লাভলিনার হাতে ১ কোটি টাকার চেক তুলে দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ ছাড়া প্যারিস অলিম্পিক অবধি প্রতি মাসে লাভলিনাকে ১ লক্ষ টাকা করে স্কলারশিপ দেবে অসম সরকার। অসম তথা দেশকে গৌরবান্বিত করায় লাভলিনাকে অসম পুলিশের ডিএসপি পদেও নিযুক্ত করা হয়েছে।

স্পোর্টস কমপ্লেক্সের ঘোষণা

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাভলিনার পিতা টিকেন বরগোঁহাই। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন, ২৫ কোটি টাকা ব্যয় করে লাভলিনার গ্রামের কাছেই সরুপাথরে একটি স্পোর্টস কমপ্লেক্স গড়বে অসম সরকার। ক্রীড়া প্রতিভা অন্বেষণের পর তাঁদের প্রশিক্ষণের সুযোগ করে দিতেই এই উদ্যোগ। এর পাশাপাশি গুয়াহাটির একটি রাস্তার নামও লাভলিনার নামাঙ্কিত হবে বলে জানিয়েছেন মু্খ্যমন্ত্রী। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী বিমল বোরা, বিধায়করা এবং প্রাক্তন অ্যাথলিট ও কোচ অর্জুন ভোগেশ্বর বড়ুয়া প্রমুখ।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+