D Gukesh: গুকেশকে ঘিরে চেন্নাইয়ে উচ্ছাস অব্যাহত, সরকারের পক্ষ থেকে দেওয়া হল জমকালো সংবর্ধনা
রজনীকান্ত থেকে রবিচন্দ্রন অশ্বিন বা বিশ্বনাথন আনন্দ, তামিলনাড়ুতে আইকনের অভাব নেই। তামিলনাড়ুর এবার নতুন আইকন হলেন ডি গুকেশ। দাবায় দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ। সোমবারই নিজের ঘরে ফিরেছেন তরুণ এই দাবাড়ু।
সোমবার তাঁকে রাজকীয়ভাবেই স্বাগত জানানো হয়, মঙ্গলবার মেগা সংবর্ধনা দেওয়া হল গুকেশকে। মঙ্গলবার সন্ধ্যায় তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল গুকেশকে। চিপক স্টেডিয়ামে গুকেশের সংবর্ধনা সভার আয়োজন করা হয় তামিল সরকারের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সহ সরকারের অন্য মন্ত্রী এবং উচ্চ পদস্থ আমলারা।

গুকেশের বাড়ি থেকে সংবর্ধনা স্থল পর্যন্ত রাস্তায়র দুধারে তাঁকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন অনেক মানুষ। সরকারের পক্ষ থেকে মেগা রোড শো-র আয়োজন করা হয়। সেখান স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়. ঘরের ছেলে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা আগেই করেছিল তামিলনাড়ু সরকার। গুকেশ চ্যাম্পিয়ন হওয়ার পরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন গুকেশের জন্য ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেছিলেন। মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দিলেন স্ট্যালিন।
বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হয়ে খবরের শিরোনামে ডি গুকেশ। বিশ্বের সর্ব কনিষ্ঠ দাবাড়ু হিসেবে ফিডে চ্যাম্পিয়ন হয়ে নজির গড়েছেন ডি গুকেশ। । মাত্র ১৮ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। গোটা ভারতকে গর্বিত করেছেন ডি গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন চিনের লিরেনকে হারিয়ে জিতে নিয়েছেন দাবার বিশ্ব সেরার খেতাব।
#WATCH | Tamil Nadu CM MK Stalin felicitates World Chess champion D Gukesh in Chennai pic.twitter.com/pjUB5wbMM2
— ANI (@ANI) December 17, 2024
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেয়েছেন গুকেশ। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা অর্জন করেছেন। এবার নিজের রাজ্য থেকে পেলেন আরও ৫ কোটি টাকা। যদিও তাঁকে কর বাবদ অনেক টাকাই কেন্দ্রীয় সরকারের ঘরে জমা করতে হচ্ছে।
এদিকে গুকেশ তাঁর ট্রেনারকে কথা দিয়েছিলেন তিনি চিনের ডি লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলে সিঙ্গাপুরে বাঞ্জি জাম্পিং করবেন। যদিও উচ্চতায় চূড়ান্ত ভয় থাকা সত্ত্বেও সিঙ্গাপুর ছাড়ার আগে ট্রেনারকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন গুকেশ।।












Click it and Unblock the Notifications