বোলিং থেকে নির্বাসিত সঈদ আজমল, বিপাকে পাকিস্তান

পাকিস্তানের নির্ভরযোগ্য অফ স্পিনার সঈদ আজমলের বল করার ধরন নিয়ে অভিযোগ উঠেছিল। আইসিসি-র নিয়মানুসারে, বল করার সময় ১৫ ডিগ্রি পর্যন্ত হাত ভাঙতে পারবেন একজন বোলার। তার বেশি হলে তা নিষিদ্ধ হবে। পরীক্ষা করে দেখা গিয়েছে, সঈদ আজমল নির্ধারিত নিয়মের বাইরে গিয়ে বল করেছেন। তাই এই শাস্তি দেওয়া হয়েছে। তবে শাস্তি পুনর্বিবেচনার জন্য তিনি আবেদন করতে পারেন।
আজমলের ওপর শাস্তির খাঁড়া নেমে আসায় চিন্তিত পাকিস্তান। কারণ পরের মাসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে তারা। তার আগে শাস্তি প্রত্যাহার হয় কি না, সেটা দেখতে হবে। তবে সেক্ষত্রে আজমলকে নিজের বোলিং অ্যাকশন বদল করতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড দাবি করেছে, ইতিমধ্যে সঈদ আজমল তাঁর বোলিং অ্যাকশন বদলে ফেলেছেন। ফলে পুনর্বিবেচনার আর্জিতে ছাড় পেয়ে যাবেন বলে আশা।
৩৬ বছরের আজমল ৩৫টি টেস্ট, ১১১টি একদিনের ম্যাচ এবং ৬৩টি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেটের সংখ্যা যথাক্রমে ১৭৮, ১৮৩ ও ৮৫টি।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications