Paris Paralympics: প্যারিসে ইতিহাস, ১০০ মিটারে ব্রোঞ্জ জিতলেন প্রীতি পাল, ভারতের তৃতীয় পদক

শ্যুটিংয়ের সাফল্যের রেশ কাটতে কাটতেই ফের পদক ভারতের ঘরে। এবার অ্যাথলেটিক্সে। প্যারিস প্যারালিম্পিক্সে মহিলাদের ১০০ মিটার-টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন ভারতের প্রীতি পাল। প্যারালিম্পিক্সে এই প্রথমবার এই ইভেন্ট থেকে পদক জিতলেন ভারতের কোনও অ্যাথলিট। ফলে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন উত্তরপ্রদেশের মেয়ে প্রীতি।

উত্তরপ্রদেশের মহিলা ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জ জিতলেন। ১৪.২১ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতীয় এই প্যারা অ্যাথলিট। সোনা জিতেছেন চিনের জিয়া ঝৌ । তিনি দৌড় শেষ করেছেন ১৩.৫৮ সময়ে। রুপো চিনেরই কিয়ানকিয়ান গুয়োর , তিনি দৌড় শেষ করেছেন১৩.৭৪।

Preethi Pal

২০২৪ সালের মে মাসে বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে টি৩৫ ২০০ মিটার ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছিলেন প্রীতি পাল। সেই ইভেন্টে দৌড় শেষ করতে সময় নিয়েছিলেন ৩০.৪৯ সেকেন্ড। প্যারালিম্পিক্সে সরাসরি সুযোগ পেয়ে যান। প্যারিস এসেও পদক জয়ের ধারা বজায় রাখলেন। ভারতকে এনে দিলেন তৃতীয় পদক।প্যারিস প্যারালিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের প্রথম পদক জিতেছেন প্রীতি পাল। ছয় বছর আগে, তিনি সোশ্যাল মিডিয়ায় প্যারালিম্পিক্সে গেমসের ভিডিও দেখার পরে দৌড় শুরু করেছিলেন।

প্রীতি পাল, যিনি মুজাফফরনগরের বাসিন্দা, তিনি একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্ম থেকেই শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম ছিলেন না। তাঁর জন্মের মাত্র ছয় দিন পরে তার নীচের শরীর প্লাস্টার করা হয়েছিল, তাঁর পা ছিল অত্যন্ত দুর্বল এবং পায়ের গঠনও স্বাভাবিক ছিল না। একইসঙ্গে শরীরে নানা সমস্যা ছিল। তার পা শক্তিশালী করার জন্য, প্রীতিকে নানা চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়।।

শরীর বিশেষভাবে সক্ষম হলেও মনের জোর ছি‌ল খুবই। অ্যাথলেটিক্সের টানেই এক সময় দিল্লি চলে যান প্রীতি। সেখানে কোচ গজেন্দ্র সিংহের অধীনে অনুশীলন করতে থাকেন তিনি। জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রতি সপ্তাহে ৩৬ ঘণ্টা অনুশীলন করেন। প্রীতির কঠিন মানসিকতা তাঁকে আরও সাফল্য এনে দিয়েছে। সকল বাধা অতিক্রম করে তিনি এগিয়ে গিয়েছেন।

খেলো ইন্ডিয়া গেমসের জন্য নিজেকে তৈরি করার পাশাপাশি অত্যাধুনিক পরিকাঠামো কাজে লাগিয়ে নিজের পারফরম্যান্সকে প্রতিনিয়ত উন্নতি করেছেন প্রীতি। কোচ গজেন্দ্র সিং সবসময়ই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন , শেষ পর্যন্ত প্যারিসে এসেই নিজের স্বপ্নপূরণ করে এই ইভেন্টে প্রথম ভারতীয় হিসেবে পদক জিতে ইতিহাস লিখলেন যোগী রাজ্যর কন্যা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+