Paris Olympics 2024: প্রথম ম্যাচে হারালেন বিশ্ব চ্যাম্পিয়নকে, কুস্তিতে পদকের স্বপ্ন উস্কে দিলেন ভিনেশ ফোগাট
মঙ্গলবার মহিলাদের কুস্তিতে সকলের নজর ছিল ভিনেশ ফোগাটের দিকে। রাউন্ড অব ১৬-র ম্যাচে নামলেন এবং জয়ও পেলেন ভিনেশ। সেইসঙ্গে কোয়ার্টার ফাইনালেরপ টিকিট নিশ্চিত করে পদকের স্বপ্নটা উস্কে দিলেন।
কুস্তিতে নিশা দাহিয়া ব্যর্থ হওয়ার পর সকলের নজর ছিল ভিনেশ ফোগাটের দিকে। বিশ্বের এক নম্বর মহিলা কুস্তিগীরকে হারিয়ে চমক দিলেন ভিনেশ। তাও এত কম সময়ের মধ্যে। প্রি কোয়ার্টার ফাইনা লে অবশ্য হতাশ করলেন না ভারতীয় মহিলা পালোয়ান। ম্যাচ শুরুর কয়েক মিনিটের মধ্যেই জিতে গেলেন ৩-২ ফলে। গতবারের অলিম্পিক্সে সোনা জয়ীকে হারিয়ে দিলেন ভিনেশ। কুস্তিতে নিশা দাহিয়া ব্যর্থ হওয়ার পর সকলের নজর ছিল ভিনেশ ফোগাটের দিকে। প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করলেন।

মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগে নেমেছিলেন ভিনেশ ফোগাট। গত ১ বছরের বেশি সময় ধরে তাঁকে নিয়ে চর্চার অন্ত ছিল না। ব্রিজভূষণ শরণ সিং ইস্যুতে দিনের পর দিন আন্দোলনের পুরোভাগে ছিলেন। রাস্তায় থেকেছেন দীর্ঘদিন। রবি দাহিয়া, বজরং পুনিয়ারা প্যারিসের টিকিট পেতে ব্যর্থ হলেও ভিনেশ কিন্তু পারেন।
WHAT HAVE YOU DONE VINESH!!!
— JioCinema (@JioCinema) August 6, 2024
Vinesh Phogat has defeated the Tokyo Olympics GOLD medalisthttps://t.co/IPYAM2ifqx#OlympicsonJioCinema #OlympicsonSports18 #JioCinemaSports #Wrestling #Olympics pic.twitter.com/RcnydCE3mk
প্রথম ম্যাচেই প্রতিপক্ষ ছিলেন জাপানেুর সুসাকি। গত অলিম্পিক্সে সোনার পদকজয়ীর বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না ভিনেশের। কিন্তু ম্যাটে নামার পর জয় পেলেন অবলীলায়। ৩-২ ফলে জয় পাওয়ার পরই আনন্দে চোখে জল এল ভারতীয় পালোয়ানের। পদক আর ভিনেশের মাঝে মাত্র ১টা ম্যাচ। এই প্রথমবার সুসাকি হারলেও নিজের দেশের বাইরের কোনও কুস্তিগীরের কাছে। ফলে বোঝাই গিয়েছিল ভিনেশের লড়াই কতটা কঠিন ছিল।
প্রথম রাউন্ডে যদিও পিছিয়ে পড়েছিলেন ভিনেশ। কিন্তু দুরন্ত লড়াই করে ফিরে আসেন ভারতীয় তারকা কুস্তিগীর। শেষ চার সেকেন্ডে অনবদ্য লড়াই করেন এই ভারতীয় তারকা। জাপানী প্রতিপক্ষকে প্রায় কোণঠাসা করে দিলেন।
ভিনেশ ফোগাটের জন্য এই লড়াই কঠিন বলেই আশঙ্কা করা হচ্ছিল। কারণ ভিনেশ ফোগাটের বিরুদ্ধে ছিলেন বিশ্বের এক নম্বর কুস্তিগীর। ভিনেশ বাউট ৩-১-এ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ভারতের আরেকটি পদকের আশা বাঁচিয়ে রেখেছেন। এখনও পর্যন্ত অলিম্পিক্সে ভারতীয় মহিলাদের মধ্যে সাক্ষী মালিকই কুস্তিতে ব্রোঞ্জ পদক জিততে পেরেছেন। এবার ভিনেশ ফোগাট জিতলে হবেন দ্বিতীয় ভারতীয় মহিলা।
সোমবারই শেষ আটের ম্যাচ রয়েছে। জিততে পারলেই ভারতের জন্য চতুর্থ পদক নিশ্চিত।












Click it and Unblock the Notifications