Paris Olympics 2024: কাল বক্সিংয়ে শুরু ভারতের চ্যালেঞ্জ! মহিলা বক্সাররাই গড়বেন ইতিহাস, আত্মবিশ্বাসী বিজেন্দ্র
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের বক্সিংয়ে কাল থেকে শুরু হয়ে যাচ্ছে ভারতের চ্যালেঞ্জ। প্রথম দিনেই নামছেন প্রীতি পওয়ার।
ভারতের মহিলা বক্সারদের নিয়ে দারুণ আশাবাদী বক্সিংয়ে ভারতের হয়ে অলিম্পিক্স পদকজয়ী বিজেন্দ্র সিং। অন্তত ২টি পদক এবার প্যারিস থেকে ভারত আনতে পারবে বলেই তাঁর বিশ্বাস।

বিজেন্দ্র বলেছেন, পুরুষদের বক্সিংয়ের সম্ভাবনা নিয়ে বিশেষ বলতে পারব না। কিন্তু মহিলা বক্সারদের সম্পর্কে যতটুকু পড়েছি বা জেনেছি তা আশাব্যাঞ্জক। মহিলা বক্সাররা এবারের অলিম্পিক্সে ভালো করবেন। আমার আশা, ভারত অন্তত দুটি পদক পাবে, রুপো অথবা সোনা জয় সম্ভব।
২০০৮ সালে বেজিং অলিম্পিক্স বক্সিংয়ে ব্রোঞ্জজয়ী বিজেন্দ্র বলেন, আমার আশা মহিলা বক্সাররাই এবার অলিম্পিক বক্সিংয়ে ভারতের পদকের রং বদলাতে পারবেন। উল্লেখ্য, এবারের অলিম্পিক্সে ভারত থেকে পুরুষ বক্সার মাত্র ২ জন। ৫১ কেজি বিভাগে অমিত পঙ্ঘল ও ৭১ কেজি বিভাগে নিশান্ত দেব।
অমিতের এটি দ্বিতীয় অলিম্পিক্স। নিশান্ত অলিম্পিক্স অভিষেকের অপেক্ষায়। ভারতের মহিলা বক্সাররা যাঁরা নামবেম তাঁরা হলেন- ৫০ কেজি বিভাগে নিখাত জারিন, ৫৪ কেজি বিভাগে প্রীতি পওয়ার, ৫৭ কেজি বিভাগে জেসমিন লাম্বোরিয়া ও ৭৫ কেজি বিভাগে লাভলিনা বরগোঁহাই।
অলিম্পিক্সে ভারতের পুরুষ বক্সারদের সংখ্যা কমা নিয়ে বিজেন্দ্র বলেন, আগে ৫ থেকে ৬ জন যেতেন অলিম্পিক্সে। এবার মাত্র ২ জন। আমি জানি না কেন এভাবে মান পড়ে গেল! কোথায় খামতি তা এখনকার বক্সাররাই ভালো বলতে পারবেন।
বক্সারদের প্রতি বিজেন্দ্রর বার্তা, বাইরের পাশাপাশি নিজের সঙ্গেও লড়াই চলতে থাকে নিরন্তর। নিজেকে সেরা ও নির্ভীক ভেবে অনুশীলন চালিয়ে যেতে হয়। বক্সিং নিয়ে নামার আগে কোনও ভয়ের কথা কাউকে বলা যায় না। নিজেকেই লড়ে নিতে হয়। ভয় থাকলেও নিজেকে বোঝাতে হবে, আমিই সেরা! আত্মবিশ্বাসী থাকলেই সাফল্য আসবে বলে মত বিজেন্দ্রর।
উল্লেখ্য, অলিম্পিক্সের বক্সিংয়ে ভারত তিনটি পদক জিতেছে। শুরুটা করেছিলেন বিজেন্দ্র। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে এমসি মেরি কম ও ২০২১ সালে টোকিও অলিম্পিক্সে লাভলিনা ব্রোঞ্জ জেতেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications