Paris Olympics 2024: টম ক্রুজ মাতালেন প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠান, ব্যাটন নিয়ে বাইকের স্টান্ট
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স শেষ। শুরু হয়ে গেল লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্য প্রহর গোনার পালা। সমাপ্তি অনুষ্ঠানে ছিল মার্কিনী ছোঁয়াও।
সমাপ্তি অনুষ্ঠানের বড় চমক ছিল টম ক্রুজের পারফরম্যান্স। বিখ্যাত নানা স্টান্টের ঝলক তিনি দেখালেন স্তাত দ্য ফ্রঁসেতে।

টম ক্রুজকে আগেই বেছে নেওয়া হয়েছিল শোস্টপার হিসেবে। তা যে কতটা সঠিক পরিকল্পনা ছিল তার প্রমাণ মিলল। জল্পনা চলছিল, বিভিন্ন ছবিতে যে সব বিপজ্জনক বিখ্যাত স্টান্ট দেখান ক্রুজ, অলিম্পিক্সের আসরে তা দেখা যাবে কিনা সে বিষয়ে।
Tom Cruise brought Mission Impossible to the Paris 2024 Olympics Closing Ceremony by repelling from the very top of the arena in a dramatic entrance.#Olympics #OlympicGames pic.twitter.com/bLUz2sLpHd
— UGO & ThĚ Bíg Stéppêrs (@UGOOTWEETS) August 11, 2024
হতাশ করেননি টম ক্রুজ। সমাপ্তি অনুষ্ঠানে তাঁর এন্ট্রি নেওয়াই চোখধাঁধানো স্টান্টে। প্যারিসের অন্যতম বড় স্টেডিয়ামগুলির অন্যতম স্তাদ দ্য ফ্রঁসে। সেখানে অনেক অ্যাথলেটিক্স ইভেন্টও হয়েছে। স্টেডিয়ামের ছাদ থেকে লাফিয়ে মঞ্চে এলেন ক্রুজ, হর্ষধ্বনিতে তাঁকে স্বাগত জানান দর্শকরা।
ক্রুজ মঞ্চে নামার পর তাঁকে স্বাগত জানান লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস। প্যারিসের মেয়র অ্যানি হিডালগোর থেকে তিনি অলিম্পিক্স ব্যাটন বা অলিম্পিক্সের পতাকাটি গ্রহণ করেছিলেন। লস অ্যাঞ্জেলেসের মেয়র এরপর তা তুলে দেন টম ক্রুজের হাতে।
অলিম্পিক্সের পতাকাটি নিয়ে মিশন ইমপসিবলের অভিনেতা বাইক চালিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যান। যার মাধ্যমে প্রতীকীভাবে বোঝানো হলো প্যারিস থেকে অলিম্পিক্সের পতাকা যাত্রা শুরু করল লস অ্যাঞ্জেলেসের দিকে। সেই সময় চলছিল রেড হট চিলি পেপার্সের গান।
একটি সংবাদমাধ্যমের দাবি, ক্রুজ প্যারিসের রাস্তা দিয়ে বিমান অবধি পতাকাটি পৌঁছে দেন। এরপর দেখানো হয় আগে থেকে রেকর্ড করে রাখা একটি ভিডিও। যাতে দেখা যায় ক্রুজ প্লেন থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপ দিয়েছেন এবং নামছেন বিখ্যাত হলিউড লেখার কাছে। সেখানে নামার পর অলিম্পিক্সের পাঁচটি রিং বা সন্নিবিষ্ট গোলাকৃতি লোগো তিনি রেখে দেন হলিউড সাইনের সামনে।
টম ক্রুজকে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছিল। এ ছাড়াও আরিয়ানা গ্রান্ডে, স্টিভেন স্পিলবার্গ, সারাহ জেসিকাদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে বেশ কয়েকটি ইভেন্টে। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের আগের দিন ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রচিতা দাতি লেজিওঁ দনরে সম্মানে ভূষিত করেন ক্রুজকে। পরের অলিম্পিক্সেও ধামাকার অপেক্ষা করতেই পারেন ক্রীড়াপ্রেমীরা। হলিউড তারকাদের নিয়েই বৈচিত্র্যময় অনুষ্ঠানের পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
প্যারিস অলিম্পিক্সের পদক তালিকারও শীর্ষে রইল মার্কিন যুক্তরাষ্ট্র। ৪০টি সোনা, ৪৪টি রুপো ও ৪২টি ব্রোঞ্জ জিতেছেন মার্কিন অ্যাথলিটরা।












Click it and Unblock the Notifications