Paris Olympics 2024: অলিম্পিক্স ব্যাডমিন্টনে পদক অধরা, দায়িত্ব নিতে হবে শাটলারদের, কড়া বার্তা পাড়ুকোনের
Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স থেকে এবার ভারতীয় শাটলাররা একটিও পদক জিততে পারলেন না। লক্ষ্য সেন আজ প্রথম গেমে জেতার পরেও হেরে গেলেন ব্রোঞ্জ মেডেলের ম্যাচে।
এরপরই কড়া প্রতিক্রিয়া জানালেন দেশের ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন। সাফ কথা, আরও বেশি দায়িত্ব নিতে হবে শাটলারদেরই।

প্রকাশ পাড়ুকোন নিজে ছিলেন শাটলারদের উদ্বুদ্ধ করতে। লক্ষ্য যখন পিছিয়ে পড়ছিলেন তখনও বারবার গিয়ে তাঁকে উৎসাহিত করেন। লক্ষ্য তবু ব্রোঞ্জ মেডেল ম্যাচ অবধি পৌঁছেছেন। কিন্তু সবচেয়ে বেশি হতাশ করেছেন পিভি সিন্ধু এবং সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি।
২০১২, ২০১৬ ও ২০২১ সালের অলিম্পিক্স থেকে ভারত ব্যাডমিন্টনে পদক জিতেছে। কিন্তু ২০০৮ সালের অলিম্পিক্সের পর এই প্রথম ভারতীয় শাটলারদের অলিম্পিক্সের আসর থেকে ফিরতে হলো খালি হাতেই। প্রকাশ পাড়ুকোন সাংবাদিকদের জানান, একটিও পদক ব্যাডমিন্টন থেকে না আসায় তিনি হতাশ।
পাড়ুকোনের কথায়, আমাদের তিনটি পদক জেতার সুযোগ ছিল। অন্ততপক্ষে একটি হলেও খুশি হতাম। আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ। সরকার, সাই-সহ নানা সংস্থা, টপস- সকলেই সেরাভাবে সহযোগিতা করেছে। প্লেয়াররা যা চেয়েছেন তারই বন্দোবস্ত করা হয়েছে। ফলে সুবিধা-সহযোগিতার প্রশ্নে তাদের দিকে আঙুল তোলার অবকাশই নেই।
পাড়ুকোন আরও বলেন, কেন্দ্রীয় সরকার, ক্রীড়া মন্ত্রক, টপস যা করেছে তার চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। প্লেয়ারদেরও দায়িত্ব নিতে হবে। প্লেয়াররা কেউ বলতে পারবেন না তাঁদের সুযোগ-সুবিধা বা উৎসাহ পর্যাপ্তভাবে দেওয়া হয়নি। শুধু শাটলাররাই নন, পদকের দাবিদার বলে যে ৩০-৪০ জনকে ধরা হয়েছিল প্রত্যেককে তাঁদের চাহিদামতো সবরকম বন্দোবস্তই করা হয়েছে।
অনেক সময় অপ্রয়োজনীয় চাহিদা পর্যন্ত পূরণ করা হয়েছে। কিন্তু তারপরও এমন ফলে হতাশা বাড়ছে পাড়ুকোনের। পিভি সিন্ধু, এইচএস প্রণয়, লক্ষ্য সেন থেকে স্যাটচি জুটি সকলকেই ফিরতে হলো খালি হাতে। লক্ষ্য সেনের পদক জয়ের পিছনে চোট কোনও বাধা হয়নি বলেও দাবি পাড়ুকোনের।
লক্ষ্যর সামগ্রিক পারফরম্যান্সে খুশি পাড়ুকোন। আজ ম্যাচ চলাকালীন তিনবার তাঁকে চিকিৎসকের কাছে গিয়ে ব্যান্ডেজ বাঁধাতে হয়। কোর্টে রক্ত পড়ছিল হাত থেকে। পাড়ুকোন বলেন, ডাইভ দিয়ে উঠে দাঁড়ানো লক্ষ্য সেনের ক্ষেত্রে বেশি হচ্ছে। তাঁর কিছু দুর্বলতাও চিহ্নিত করেছেন পাড়ুকোন।
উল্লেখ্য, অলিম্পিক্স ব্য়াডমিন্টনে ভারত মোট তিনটি পদক জিতেছে। ২০১২ সালে সাইনা নেহওয়াল জেতেন ব্রোঞ্জ। রিও ও টোকিও অলিম্পিক্সে পিভি সিন্ধু জেতেন যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications