Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024: নীরজ চোপড়া অলিম্পিক্সের জ্যাভলিন ফাইনালে পরেন ৫২ লক্ষ টাকার ঘড়ি? জেনে নিন সত্যিটা

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্স থেকে নীরজ চোপড়া ভারতের একমাত্র রুপো জিতেছেন। টোকিও অলিম্পিক্সের সোনার পর এবার রুপো।

১৯০০ সালে নর্মান প্রিচার্ড অ্যাথলেটিক্সে দুটি রুপো জিতেছিলেন। নীরজই প্রথম ভারতীয় যিনি অলিম্পিক্সের পরপর দুটি সংস্করণে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে পদক জিতলেন।

Paris Olympics 2024

নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে যে থ্রো-র সাহায্যে সোনা জিতেছিলেন এবার তার থেকেও ভালো থ্রো সুনিশ্চিত করেন। পাকিস্তানের আরশাদ নাদিম জেতেন সোনা। নীরজে পাঁচটি থ্রো ফাউল হয়। দ্বিতীয় প্রয়াসে তিনি বর্শা পাঠিয়েছিলেন ৮৯.৪৫ মিটার দূরত্বে।

কেরিয়ারে একবারও ৯০ মিটারের মাইলফলক স্পর্শ করতে পারেননি নীরজ। ফাইনালে একমাত্র নাদিমই দু-বার ৯১ মিটারের গণ্ডি পার করেছেন। ফলে নীরজের পক্ষে সোনা জয় সম্ভব হলো না। কেরিয়ারের দ্বিতীয় সেরা থ্রোতেও রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে নীরজকে।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা চলছে নীরজের ঘড়ির দাম নিয়ে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন, অলিম্পিক্স ফাইনালে নীরজের হাতে যে ঘড়িটি ছিল তার দাম ৫২ লক্ষ টাকার বেশি। উল্লেখ্য, এই দাবিটি সঠিক।

প্যারিস অলিম্পিক্সের আগে নীরজকে অভিজাত ঘড়ি প্রস্তুতকারক সংস্থা ওমেগা তাদের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে। বহুমূল্য ঘড়ি প্রস্তুতকারক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৪৮ সালে। নীরজের হাতে ছিল সিমাস্টার অ্যাকোয়াটেরা ১৫০এম মডেলের ঘড়ি।

নীরজের হাতে যে ঘড়িটি ছিল সেটি টাইটানিয়ামের তৈরি। ঘড়িটিতে যাতে কোনও স্ক্র্যাচ না লাগে সেজন্য রয়েছে উচ্চমানের ক্রিস্টাল। ঘড়ির পাশাপাশি এর স্ট্র্যাপও ওয়াটার প্রুফ। ঘড়ির ভিতর অংশ ধূসর রংয়ের, তাতে বেশ কিছু স্ট্রাইপও রয়েছে।

১৯৩২ সাল থেকে অলিম্পিক্সের অফিসিয়াল টাইমকিপার ওমেগার ওয়েবসাইট অনুযায়ী ভারতীয় মুদ্রায় ঘড়িটির দাম ৫২ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা। নীরজ সোনা জিততে না পেরে কিছুটা হতাশ। নীরজের মতো আরশাদের প্রথম থ্রো ফাউল হয়েছিল। কিন্তু দ্বিতীয় প্রয়াসে আরশাদ বর্শা পাঠান ৯২.৯৭ মিটার দূরত্বে।

নীরজ ফাইনালের পর জানিয়েছেন, আরশাদের ওই থ্রো তাঁকে আরও বেশি অনুপ্রাণিত করে নিজের সেরাটা দিতে। যদিও অলিম্পিক্সে রেকর্ড গড়া নাদিমের থ্রো টপকানো সম্ভব হয়নি নীরজের পক্ষে। তাঁর কথায়, শারীরিকভাবে তিনি সেরা জায়গায় না থাকলেও সেরাটাই দিয়েছেন। আসন্ন মরশুমে কিছু খামতি সামলে বিভিন্ন প্রতিযোগিতায় সোনা জিততে প্রত্যয়ী নীরজ। তাঁর চোট সারাতে অস্ত্রোপচারও করতে হতে পারে। নীরজ নিশ্চিতভাবেই আসন্ন মরশুমে চাইবেন ৯০ মিটারের থ্রো নিশ্চিত করতে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+