Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Paris Olympics 2024 Live Updates: কোয়ার্টার ফাইনা‌লে লাভলিনা, শেষ বেলায় জিতলেন প্রণয়, মনিকার হার

শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক্স। মঙ্গলবার ভারত দ্বিতীয় পদক জিতেছে। বুধবার সারা দিনে একাধিক ইভেন্ট রয়েছে ভারতীয় দলের। অলিম্পিক্সে বুধবার নামছেন লাভলিনা বরগোহাঁই। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী এই বক্সার অলিম্পিক্সেও ৭৫ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ব্যাডমিন্টনে রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের খেলা।

কলকাতার ছেলে অনুষ আগরওয়ালের ইভেন্ট আছে বুধবার। ইকোয়েস্ট্রিয়ান ইভেন্টে নামবেন তিনি। এছাড়া শ্যুটিংয়ে বেশ কয়েকটি যোগ্যতা অর্জন পর্ব আছে। এছাড়া রোয়িং, টেবল টেনিস সহ নানাবিধ ক্রীড়াক্ষেত্রে নামবেন ভারতীয়রা। প্যারিস অলিম্পিক্সের যাবতীয় খবরের টাটকা তথ্য একনজরে। অলিম্পিক্সের যাবতীয় আপডেট তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Paris Olympics

Aug 01, 2024, 12:04 am IST

দুরন্ত জয় প্রণয়ের

পুরুষদের ব্যাডমিন্টনের ম্যাচে ভিয়েতনামের প্রতিপক্ষ ডুক ফাট লি-র বিরুদ্ধে জিতে প্রি কোয়ার্টার ফাইনা‌লে প্রণয়। ১৬-২১, ২১-১১, ২১-১২ ফলে জিতলেন প্রণয়।
Jul 31, 2024, 11:26 pm IST

প্রথম গেমে হারলেন প্রণয়

পুরুষদের ব্যাডমিন্টনের ম্যাচে ভিয়েতনামের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম গেমে হারলেন প্রণয়।
Jul 31, 2024, 10:40 pm IST

কোয়ার্টার ফাই‌নালে আলকারাজ

পুরুষদের টেনিসে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজ। রোমান সাফিউলিনকে ৬-৪,৬-২ ফলে হারালেন। আলকারাজ হলেন সবচেয়ে কনিষ্ঠ টেনিস খেলোয়াড় যিনি অলিম্পিক্সের টেনিসের শেষ আটে জায়গা করে নিলেন।
Jul 31, 2024, 9:46 pm IST

হারলেন তরুণদীপ

টেবল টেনিসের পর স্বপ্নভঙ্গ তিরন্দাজিতেও। ব্যক্তিগত ইভেন্টে ব্রিটেনের টম হলের কাছে ৪-৬ ফলে হারলেন ভারতীয় পুরুষ তিরন্দাজ।
Jul 31, 2024, 9:30 pm IST

হারলেন মনিকা

মহিলাদের সিঙ্গলস টিটি-র রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে জাপানের মিউ হিরানোর কাছে হারলেন ভারতের মনিকা বাত্রা। জাপানের প্রতিপক্ষের কাছে ৪-১ ফলে হেরে ব্যক্তিগত রাউন্ড থেকে বিদায় নিলেন মনিকা।
Jul 31, 2024, 9:08 pm IST

পিছিয়ে আছেন মনিকা

তৃতীয় গেমের পর ১-২ ফলে পিছিয়ে আছেন মনিকা বাত্রা।
Jul 31, 2024, 8:42 pm IST

নজরে মনিকা বাত্রার ম্যাচ

মহিলাদের সিঙ্গলস টিটি-র রাউন্ড অব সিক্সটিনে মনিকা বাত্রা খেলতে নেমেছেন। জাপানের মিউ হিরানোর কাছে ১১-৬ ফলে প্রথম গেমে হারলেন মনিকা।
Jul 31, 2024, 7:43 pm IST

সিন্ধুর লক্ষ্য তৃতীয় পদক

প্রি কোয়ার্টার ফাইনালে উঠেই পদকই পাখির চোখ সিন্ধুর। তৃতীয় পদক জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় মহিলা শাটলার।
Jul 31, 2024, 7:19 pm IST

চূড়ান্ত হল প্রতিপক্ষ

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া এবং সোহ উই ইকের মুখোমুখি হবেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। মালয়েশিয়ান জুটির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে ভারতীয় জুটি। সাত্বিক এবং চিরাগ তাদের শেষ তিনটি সাক্ষাতে হারুন এবং সোহকে হারিয়েছে, যার মধ্যে জানুয়ারিতে ইন্ডিয়া ওপেনও রয়েছে।
Jul 31, 2024, 6:46 pm IST

বাংলার অনুশ আগরওয়াল হতাশ করলেন

ইক্যুয়েস্ট্রিয়ানে ড্রেসেজ ব্যক্তিগত গ্রাঁ প্রি ডে হতাশ করলেন বাংলার অনুশ আগরওয়াল। ৯ নম্বরে শেষ করলেন অনুশ।
Jul 31, 2024, 5:03 pm IST

প্রি-কোয়ার্টারে দীপিকা কুমারী

নেদারল্যান্ডসের কুইন্টিকে হারিয়ে তিরন্দাজিতে ব্যক্তিগত রাউন্ডে শেষ ষোলোয় দীপিকা কুমারী।৬-২ ফলে জিতলেন দীপিকা।
Jul 31, 2024, 4:13 pm IST

জিতলেন লাভলিনা

টোকিও-র ব্রোঞ্জজয়ী লাভলিনা বরগোহাঁই প্যারিসে জয় দিয়েই যাত্রা শুরু করলেন। মহিলাদের ৭৫ কেজি বিভাগে জয় পেলেন লাভলিনা।
Jul 31, 2024, 3:30 pm IST

জয় পেলেন সৃজা

টেবল টেনিসে জেং জিয়াংয়ের বিরুদ্ধে ৪-২ ফলে জয় পেলেন ভারতের সৃজা আকুলা। প্রি-কোয়ার্টারে প্রবেশ করলেন ভারতীয় প্রতিযোগী।
Jul 31, 2024, 2:47 pm IST

নক আউটে লক্ষ্য সেন

ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টির বিরুদ্ধে ২১-১৮,২১-১২ ফলে জিতে নক আউটে জায়গা করে নিলেন লক্ষ্য সেন।
Jul 31, 2024, 2:40 pm IST

প্রথম গেমে জিতলেন লক্ষ্য

ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টির বিরুদ্ধে প্রথম গেমে দুরন্ত লড়াই করে জিতলেন লক্ষ্য সেন।
Jul 31, 2024, 2:15 pm IST

ফাই‌নালে স্বপ্নিল

৫০ মিটার রাইফেলের ফাইনালে উঠলেন স্বপ্নিল কুসলে। তিনি বাছাই পর্বে মোট ৫৯০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন। প্যারিস অলিম্পিকে তিনি পঞ্চম ভারতীয় শ্যুটার যিনি ফাইনালে পৌঁছেছেন।
Jul 31, 2024, 2:00 pm IST

লক্ষ্য সেনের কঠিন পরীক্ষা

পুরুষদের সিঙ্গলসের গ্রুপ এল-এর ম্যাচে লক্ষ্য সেন নেমেছেন ইন্দোনেশিয়ার জনাথন ক্রিস্টির বিরুদ্ধে।
Jul 31, 2024, 1:48 pm IST

সিন্ধুর জয়

ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এম গ্রুপের ম্যাচে এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে ২১-৫, ২১-১০ ফলে দ্বিতীয় ম্যাচ জিতলেন সিন্ধু। প্রি-কোয়ার্টারে পৌঁছে গেলেন।
Jul 31, 2024, 1:30 pm IST

প্রথম গেমে জয় সিন্ধুর

ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এম গ্রুপের ম্যাচে এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে ২১-৫ ফলে প্রথম গেমে অনায়াসে জিতলেন পিভি সিন্ধু।
Jul 31, 2024, 1:24 pm IST

ফাইনালের সুযোগ

দুরন্ত প্রত্যাবর্তন করে ঐশ্বর্য প্রতাপ বর্তমানে ৬ নম্বর স্থানে রয়েছেন। স্বপ্নিল কুসলে অবশ্য প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন, আরও এক রাউন্ড বাকি আছে। উভয় ভারতীয় শ্যুটারেরই ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে।
Jul 31, 2024, 1:18 pm IST

শুরু সিন্ধুর খেলা

ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে এম গ্রুপের ম্যাচে পিভি সিন্ধুর মুখোমুখি হয়েছেন এস্তোনিয়ার ক্রিস্টিন কুবার। শুরুতেই দাপট সিন্ধুর।
Jul 31, 2024, 12:42 pm IST

শুরুটা ভালো হল না ঐশ্বর্য প্রতাপের

৫০ মিটার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বের শুরটা ভালো হল না ঐশ্বর্য প্রতাপের। ২৩ নম্বরে আছেন ভারতীয় শ্যুটার। স্বপ্নিল কুসালে প্রথম সিরিজের পর শীর্ষ আটে আছেন।
Jul 31, 2024, 12:36 pm IST

দিনের শুরুতেই নজরে শ্যুটিং

৫০ মিটার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বে নেমেছেন ঐশ্বর্য প্রতাপ এবং স্বপ্নিল কুসালে, প্রথম আট জন ফাইনালে যোগ্যতা অর্জন করবেন।
Jul 31, 2024, 11:32 am IST

অন্তঃসত্ত্বা অবস্থায় অ‌লিম্পিক্সে

সাড়ে ছ’মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় অ‌লিম্পিক্সে অংশ নিয়েছেন আজারবাইজানের তিরন্দাজ ইয়ালাগুল রামাজানোভা। প্রথম ম্যাচ জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ইয়ালাগুল।
Jul 31, 2024, 11:15 am IST

আত্মবিশ্বাসী সিন্ধুর বাবা

বুধবার দ্বিতীয় ম্যাচে নামছেন সিন্ধু। ম্যাচের আগে তাঁর বাবা বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী সিন্ধু আবারও ফাইনালে উঠতে পারবে। এটি মনে রাখা খুব গুরুত্বপূর্ণ যে ব্যাডমিন্টনের মতো খেলায় এবং অলিম্পিক্সের মতো একটি প্রতিযোগিতায়, সেই নির্দিষ্ট দিনে পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।'
Jul 31, 2024, 9:53 am IST

প্রীতির হার

মহিলাদের বক্সিংয়ে ৫৪ কেজি বিভাগে প্রি- কোয়ার্টার ফাইনালে হারলেন প্রীতি পাওয়ার। কলম্বিয়ার ইয়ানি মারসেলার কাছে ২-৩ ফলে হারলেন প্রীতি।
Jul 31, 2024, 9:39 am IST

বুধবার ফোকাসে কোন ভারতীয়রা?

মহিলাদের বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগে নামছেন লাভলিনা বরগোহাঁই। ব্যাডমিন্টনে রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের খেলা।কলকাতার ছেলে অনুষ আগরওয়ালের ইভেন্ট আছে বুধবার। ইকোয়েস্ট্রিয়ান ইভেন্টে নামবেন তিনি। এছাড়াও শ্যুটিংয়ে আছে একাধিক ইভেন্ট, ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে নামবেন। টিটিতে নামবেন শ্রীজা।
Jul 31, 2024, 9:36 am IST

শেষ আটে নাদাল-আলকারাজ

প্যারিস অ‌লিম্পিক্সের টেনিসের ডাবলস বিভাগে কোয়ার্টার ফাইনালে নাদাল-আলকারাজ জুটি। তাঁরা ৬-৪, ৬-৭ (২-৭), ১০-২ ব্যবধানে হারালেন নেদারল্যান্ডসের ট্যালন গ্রিকস্পুর-ওয়েসলি কুলফ জুটিকে।
Jul 31, 2024, 9:34 am IST

সোনা জিতলেন বাইলস

প্যারিস অলিম্পিক্সে প্রথম সোনা জিতলেন সিমোন বাইলস। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে দলকে জেতালেন আমেরিকার জিমন্যাস্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+