Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারতীয় সেনাবাহিনীর ১৩ জন নামবেন পদকের লক্ষ্যে, নীরজ-সহ তালিকায় কারা?

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সে ভারত থেকে অন্তত ১১৩ জন ক্রীড়াবিদ অংশ নিতে চলেছেন। ব্যক্তিগত ও দলগত ইভেন্ট মিলিয়ে এবার সবচেয়ে বেশি পদক আসবে বলে আশা সকলের।

প্যারিস অলিম্পিক্স শুরু হচ্ছে ২৬ জুলাই থেকে। চলবে ১১ অগাস্ট পর্যন্ত। অনেক ক্রীড়াবিদই দেশের বাইরে প্রস্তুতি নিয়ে পৌঁছবেন অলিম্পিক্সে। ভারতীয় সেনাবাহিনীর ১৩ জনও নামবেন পদকের লক্ষ্যে।

Paris Olympics 2024

ভারতীয় সেনাবাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অব পাবলিক ইনফরমেশনের তরফে এক্স হ্যান্ডলে এ কথা জানানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদায় কর্মরত এই ১৩ জন ক্রীড়াবিদ ৭টি ক্রীড়াক্ষেত্রে অংশ নিতে চলেছেন।

এই ক্রীড়াবিদদের সঙ্গে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র যাদব ভার্চুয়ালি বৈঠক করেছেন। তাঁদের সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভিডিও কনফারেন্স চলাকালীন ক্রীড়াবিদদের ডেডিকেশন ও কঠোর পরিশ্রমের প্রশংসাও করেন সেনাপ্রধান।

এই ক্রীড়াবিদদের সাফল্য ভারতীয় সেনাবাহিনী-সহ গোটা দেশকেই গর্বিত করে উল্লেখ করেছেন সেনাপ্রধান। অলিম্পিক্স-সহ দেশে-বিদেশে আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন সেনাবাহিনীতে কর্মরত ক্রীড়াবিদরা। সেই ধারা প্যারিস অলিম্পিক্সেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

টোকিও অলিম্পিক্সে নীরজ চোপড়া জ্যাভলিনে সোনা জিতেছিলেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটিই ছিল অলিম্পিক্সের আসর থেকে পাওয়া ভারতের প্রথম সোনা। নীরজ সেনাবাহিনীতে সুবেদার পদে রয়েছেন। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে তিনিও উপস্থিত ছিলেন। নীরজ নামবেন ফের সোনা জয়ের লক্ষ্য নিয়েই, অলিম্পিক্স চ্যাম্পিয়নের তকমা ধরে রাখতে।

নীরজ ছা়ড়াও যাঁরা সেনাপ্রধানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দেন তাঁদের মধ্যে রয়েছেন শ্যুটার চেইন সিং, বরুণ তোমর। রোয়ার বলরাজ পানওয়ার, অ্যাথলিট (হাই জাম্প) সর্বেশ কুশারে। চন্দ্র শেখর দলই প্রতিনিধিত্ব করবেন সেইলিংয়ে। তাঁর সঙ্গেই এই ভিডিও কনফারেন্সে যোগ দেন তিরন্দাজ তরুণদীপ রাই ও ধীরজ বোম্মাদেবরা, টেনিস প্লেয়ার শ্রীরাম বালাজি প্রমুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+