Neeraj Chopra: নীরজ চোপড়ার ঝুলিতে ফের সোনা, জিতলেন চলতি বছরের দ্বিতীয় ডায়মন্ড লিগ খেতাব
Neeraj Chopra: নীরজ চোপড়ার সোনালি সাফল্য। চলতি বছরের দ্বিতীয় ডায়মন্ড লিগ খেতাব তিনি নিশ্চিত করে ফেললেন। সুইৎজারল্যান্ডের লোজানে (Lausanne)। যদিও এবারেও ছুঁতে পারলেন না ৯০ মিটার থ্রো-র মাইলস্টোন।
দোহা ডায়মন্ড লিগে ৫ মে সোনা জেতার পর চোটের কারণে ট্র্যাকের বাইরে থাকতে হয়েছিল ভারতের এই তারকা জ্যাভলিন থ্রোয়ারকে। নামতে পারেননি এফবিকে গেমস ও পাভো নুরমি গেমসে। ফলে কামব্যাকেই সোনা জেতা নিশ্চিতভাবে তাঁর আত্মবিশ্বাস বাড়াল।

শুক্রবারের ইভেন্টে নীরজের শুরুটা ভালো হয়নি। থ্রোগুলি তাঁর মতো তারকার ক্ষেত্রে মানানসই ছিল না। নিজের পঞ্চম প্রয়াসে সোনা জয় নিশ্চিত করেন নীরজ। এটি ছিল ৮৭.৬৬ মিটারের থ্রো। জার্মানির জুলিয়ান ওয়েবার প্রথম প্রয়াসেই ৮৬.২০ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন। চোপড়া প্রথমেই ফাউল থ্রো করে বসেন।

নীরজ দ্বিতীয় প্রয়াসে ৮৩.৫২ মিটার বর্শা নিক্ষেপে সমর্থ হন। ফলে এই খেতাব জয়ের পথ মসৃণ ছিল না নীরজের জন্য। তৃতীয় প্রয়াসেও ওয়েবারকে টপকাতে পারেননি। তৃতীয় থ্রো ৮৫.০৪ মিটার দূরত্বে পাঠান নীরজ। এই থ্রো তাঁকে দ্বিতীয় স্থানে তুলে নিয়ে আসে। চতুর্থ থ্রো ফের ফাউল। অবশেষে পঞ্চম প্রয়াসে এক নম্বরে উঠে আসেন নীরজ।
নীরজের শেষ প্রয়াসটি ছিল ৮৪.১৫ মিটারের। যদিও ততক্ষণে তাঁর সোনা জয় নিশ্চিত হয়ে গিয়েছে। কেন না, নিজেদের শেষ প্রয়াসে ওয়েবার ও জাকুব ভালদেচ নীরজের কাছাকাছি এলেও তাঁকে টপকাতে পারেননি। ওয়েবারের শেষ থ্রো থিল ৮৭.০৩ মিটারের। ভালদেচের শেষ থ্রো যায় ৮৬.১৩ মিটার।

নীরজ চোপড়া খেতাব জয়ের পর বলেন, চোট সারিয়ে এই প্রতিযোগিতায় নামি। কিছুটা নার্ভাস ছিলাম। বেশ ঠাণ্ডাও ছিল। আমি এখনও নিজের সেরাটা দিতে পারিনি। কিন্তু ক্রমেই উন্নতি করছি। আপাতত খেতাব জিততে পেরে স্বস্তি পেলাম। জেতা জেতাই। খেতাব জিততে পেরে খুশিই হয়েছি।
দুটি ডায়মন্ড লিগে সোনা জেতায় নীরজের পয়েন্ট হলো ১৬। ভালদেচ রয়েছেন দ্বিতীয় স্থানে ১৩ পয়েন্ট নিয়ে, ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ওয়েবার। চলতি বছর ডায়মন্ড লিগের ইভেন্ট রয়েছে ২১ জুলাই মোনাকো, ২১ অগাস্ট জুরিখ ও ১৭ সেপ্টেম্বরে ইউজিনে।
তবে নীরজ সাফল্য পেলেও লং জাম্পে মুরলী শ্রীশঙ্করকে পঞ্চম স্থান পেয়েই থামতে হলো লোজানে। তাঁর সেরা জাম্প ছিল ৭.৮৮ মিটারের। ডায়মন্ড লিগে অবস্থানের নিরিখে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। মিতলিয়াদিস টেনটোগলুর পয়েন্ট ২১, শ্রীশঙ্করের ১০।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications