দাবা অলিম্পিয়াডের সাফল্যে তামিলনাড়ু সরকারের প্রশংসা প্রধানমন্ত্রীর, আতিথেয়তায় আপ্লুত বিদেশিরা
হাতে ছিল চার মাসেরও কম সময়। রাশিয়া থেকে ৪৪তম চেস অলিম্পিয়াড সরে আসার পর এই অল্প সময়ের মধ্যেই ভারতে ঐতিহ্যশালী দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তামিলনাড়ু সরকার যে দক্ষতার সঙ্গে এই অলিম্পিয়াডকে সফলভাবে আয়োজন করেছে তার উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যবস্থাপনা, আতিথেয়তায় মুগ্ধ বিদেশি প্রতিযোগীরাও।

সফল অলিম্পিয়াড
দাবা অলিম্পিয়াডের আসর বসেছিল মামল্লপুরম বা মহাবলীপুরমে। কিন্তু দাবা জ্বরে আক্রান্ত ছিল গোটা তামিলনাড়ু। যা গোটা দেশে নজিরবিহীন। সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগীই যে অংশ নিয়েছিলেন তা নয়, দাবার থিমে সৌন্দর্যায়ন থেকে আতিথেয়তা, বিনোদনের যাবতীয় ব্যবস্থা সেরে ফেলা হয়েছিল। বর্ণময় উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে তুলে ধরা হয় সাংস্কৃতিক ঐতিহ্য। ছিল প্রযুক্তি, শিল্পের নানা মিশেল। খুদে শিল্পীদের পাশাপাশি ছিল শিবমণির ড্রাম, রাজেশ বৈদ্যর বীণা, স্টিফেন ডেভাসির কিবোর্ড, নবীন কুমারের বাঁশি। শিশুরা দৃষ্টিনন্দন উপস্থাপনায় যেভাবে Rubik's Cube সলভ করল তাও ছিল অনবদ্য। শিবমণির সঙ্গে বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের যোগ দেওয়া ছিল বড় চমক। জাল্লিকাট্টু, কবাডি ও জিমন্যাসটিক্সকে তুলে ধরেন নৃত্যশিল্পীরা। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষে ছিল বিশেষ উপস্থাপনা। ছিল মুম্বইয়ের বস্তির শিল্পীদের দ্বারা গঠিন ভি আনবিটেবলসের অনুষ্ঠান।
|
উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী
দাবা অলিম্পিয়াডে জয়ীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অলিম্পিয়াডে স্টাইল ও পোশাকের জন্যও পুরস্কারের ব্যবস্থা ছিল। উগান্ডা দলের গ্লোরিয়া নানসুবুগা সেরা পোশাক পরিহিত মহিলার পুরস্কার পান। উগান্ডা জাতীয় দলের রংয়ে চুলকে রাঙানোর বিশেষ পরিকল্পনা করা হয়েছিল বলে জানান তিনি। সমাপ্তি অনুষ্ঠানে যে অডিও-ভিস্যুয়াল প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল তা দেখে মুগ্ধ বিদেশি প্রতিযোগী থেকে আধিকারিক সকলেই। পরের চেস অলিম্পিয়াড হবে বুদাপেস্টে। তবে নিয়ম মেনে টর্চ রিলে শুরু হবে ভারতের মাটি থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফলভাবে দাবা অলিম্পিয়াড আয়োজনের জন্য তামিলনাড়ু সরকার ও সেখানকার নাগরিকদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। গোটা বিশ্বকে যেভাবে বরণ করে নিয়ে অনবদ্য আতিথেয়তার নজির রেখে আমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে তাঁদের সকলের সামনে তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

ইতিহাস গড়ল ভারত
এবারের চেস অলিম্পিয়াডে প্রথমবার কোনও পদক জিতল ভারতের মহিলা দল। শেষ রাউন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে কোনেরু হাম্পি, আর বৈশালী, তানিয়া সচদেভ ও ভক্তি কুলকার্নিকে নিয়ে গঠিত ভারতের এ দল মহিলা বিভাগে ব্রোঞ্জ জেতে। তার আগে অবধি শীর্ষস্থানেই ছিল ভারতের দলটি। ওপেন সেকশনে ব্রোঞ্জ জেতে ভারতের বি দল। যে দলে ছিলেন ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দরা। ভারতের মহিলা এ দলের কোচ অভিজিৎ কুন্তে বলেন, মহিলা বিভাগে এই পদক জয় আগামী দিনে মহিলা দাবায় দেশকে আরও সাফল্য এনে দিতে উৎসাহিত করবে। উল্লেখ্য, মহিলা দাবার অলিম্পিয়াড শুরু হয় ১৯৫৭ সালে। ১৯৭৬ সাল থেকে ওপেন ও মহিলাদের বিভাগ একসঙ্গেই থাকছে দাবা অলিম্পিয়াডে।
|
অভিভূত বিদেশিরা
ওপেন সেকশনে ২০১৪ সালের পর এই প্রথম ভারতীয় দাবাড়ুরা দেশকে ব্রোঞ্জ এনে দিলেন। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে ভারত দুটি সোনা, একটি রুপো ও চারটি ব্রোঞ্জ জিতেছে। ডি গুকেশ ও নিহাল সারিন জেতেন সোনা। অর্জুন এরিগাইসি জেতেন রুপো। প্রজ্ঞানন্দ, তানিয়া, বৈশালী ও দিব্যা দেশমুখ ব্রোঞ্জ জেতেন। ওপেন ও মহিলা বিভাগে সামগ্রিক পারফরম্যান্সের নিরিখে ভারত ঐতিহ্যশালী গ্যাপ্রিন্দাশভিলি কাপ জিতেছে। পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে উজবেকিস্তান ও ইউক্রেন। ভারতীয় দাবাড়ুদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দ্রে ভলোকিতিন, পিটার হেইন নিয়েলসন থেকে শুরু করে বিদেশি গ্র্যান্ডমাস্টার, আধিকারিক, ফিডে-কর্তারা টুইটে তামিলনাড়ুর আতিথেয়তার প্রশংসা করেছেন। এমন আয়োজন তাঁরা মিস করবেন বলেও জানিয়েছেন। ভবিষ্যতে এ দেশে কোনও ইভেন্টে খেলতে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন অনেকে।
Thank you Chennai! Amazing Chess Olympiad, amazing hospitality.
— Peter Heine Nielsen (@PHChess) August 9, 2022
A special shout-out to all the volunteers, all so friendly and knowledgeable about chess, enjoyed every conversation with you.
Hope to see you in Chennai again!#ChessOlympiad pic.twitter.com/Rl2JdJoxpw
The chess was tough, but the organisation of the #ChessOlympiad was amazing - thank you to everyone involved in making our stay in Chennai such a great one ❤️
— HashtagChess (@hashtagchess) August 9, 2022
I'll miss the hospitality and food, and I'll likely never play another tournament with so many chess fans present!
Do you wanna see how chess enthusiasm looks like? (5) Even our hotel #kaldan is supporting and rooting for us. Yesterday the women‘s team received special cakes after winning against Turkey. Indian Hospitality is just incredible.#ChessOlympiad #ChessChennai2022
— Kevin Högy (@KevinHoegy) August 6, 2022
c@JosefineHeinem4 pic.twitter.com/Ey8VY6XK8e
I bring you the streets of Chennai, garnished in colours! During FIDE Congress and Chess Olympiad, we experienced the art, the culture, the food, the hospitals, the hospitality, the deep passion for chess... Nandri! @mkstalin @narendramodi @chennaichess22 @FIDE_chess @FideWomen pic.twitter.com/RxBE6aLAaV
— Dr. Anne 'Muyiwa #JusticeforWidows #44ChessChennai (@AnneMuyiwa) August 10, 2022
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications