Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sana Javed: অভিনেত্রী সানার জীবনেও রয়েছে বিচ্ছেদের অধ্যায়, জেনে নিন শোয়েবের নতুন জীবন সঙ্গীর পরিচয়

সানা জাভেদ, এতদিন এই পাক অভিনেত্রী ছিলেন পেজ থ্রি-র অন্যতম হট টপিক। কারণ অবশ্যই শোয়েব মালিকের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। কিন্তু শনিবার সকালে সেই গুঞ্জনেই পড়ল সিলমোহর। সানিয়া মির্জার সঙ্গে ১৪ বছররে সম্পর্কের ইতি টেনে সানার সঙ্গে নতুন সম্পর্কের সূচনা করলেন শোয়েব। কিন্তু কে এই সা‌না জাভেদ? পাত্রী পরিচয় তুলে ধরা হল এই প্রতিবেদনে।

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ এখন থেকে শোয়েব মালিকের ঘরণী। মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন সানা জাভেদ। পাক চলচ্চিত্র দুনিয়ায় সানা জাভেদের অভিষেক হয়েছিল ২০১২ সালে। শের-ই-জাত নামে এক টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সারা। পরে রুসওয়াই নামে তাঁর অভিনীত একটি নাটকও সাড়া ফেলেছিল।

Sana Javed

মেরে প্যাহলা প্যার-এ জ়ারার চরিত্রে অভিনয়ের সময় বুঝিয়েছিলেন, তাঁর মধ্যে অভিনয় প্রতিভার কমতি নেই। প্যায়ারা অফজল-এর পর সানার অভিনয় গ্রাফ উর্দ্বমুখী হয়। লুবনা চরিত্রে মন জয় করে নেন টিভি দর্শকদের। তারপর থেকে পাকিস্তানের রুপোলি পর্দায় নিয়মিত মুখ হন সানা।

পাক এই অভিনেত্রীর সঙ্গেও ভারতের যোগ রয়েছে। সানার জন্ম জেড্ডায় হলেও তাঁর পরিবারের শিকড় ছিল হায়দরাবাদে। দেশ ভাগের পর তাঁর পরিবার পাকিস্তানে চলে যায়। শৈশবে সানা পড়াশুনাও করেছেন জেড্ডায়। পরে পাকিস্তানে ফিরে এসে করাচি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন। পড়াশুনা পর্ব শেষ হওয়ার পরই সুন্দরী এই পাক তনয়া মডেলিংয়ের দিকে ঝোঁকেন। অভিনয় এবং মডেলিংয়েই বানান নিজের কেরিয়ার।

তবে শোয়েব ৩০ বছরের সানা জাভেদের এটি প্রথম বিয়ে নয়। তিন বছর আগে তাঁর প্রথম বিয়ে হয়। পাকিস্তানি গায়ক উমর যসওয়ালকে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন সানা জাভেদ। সেই বিয়ে বেশিদিন টেকেনি, এবার নতুন সম্পর্কের সূচনা করলেন সানা।

সানিয়া মির্জার সঙ্গে বিয়ের আগে শোয়েব আরও একবার বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন আয়েশা সিদ্দিকি। ২০১০ সালে ৭ এপ্রিল তাঁকে তালাক দিয়ে পাঁচ দিন পর সানিয়া মির্জাকে বিয়ে করে নিয়েছিলেন শোয়েব মালিক। হায়দরাবাদের তাজ কৃষ্ণা হোটেলে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। ১৪ বছরের সেই সম্পর্কে অনেক টানাপোড়েন ছিল। অবেশেষে ভেঙে গেল সেই সম্পর্ক.

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক জীবনের নতুন ইনিংস শুরু করলেন সানা জাভেদের সঙ্গে। সোশাল মিডিয়ায় নিজেই বিয়ের খবর দিয়েছেন শোয়েব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+