Hima Das: হিমা দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ডোপিংয়ের বিধি ভেঙে নাডার শাস্তির কোপে
Hima Das: ভারতের তারকা স্প্রিন্টার হিমা দাসকে সাসপেন্ড পাঠাল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। এক বছরে তিনবার ডোপ পরীক্ষা এড়ানোয় (whereabouts failures) অভিযুক্ত হিমা।
চলতি বছরই চোট লেগেছিল অসমের ২৩ বছরের এই রানারের। যার জেরে এশিয়ান গেমসের দলেও জায়গা পাননি। তারই মধ্যে শাস্তির খাঁড়া।

সংবাদসংস্থা পিটিআইকে ভারতের এশিয়ান গেমসের দলের একজন জানিয়েছেন, হোয়্যারঅ্যাবাউটস ফেলিওরের কারণেই এই শাস্তি। রেজিস্টার্ড টেস্টিং পুলে থাকা অ্যাথলিটরা কোথায় রাত্রিযাপন করছেন, কোথায় অনুশীলন করছেন বা অন্যান্য কাজকর্ম করছেন সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে হয়। কোন কাজে কতটা সময় লাগছে সেটাও জানানো নিয়ম।
প্রতিদিন এক ঘণ্টার ফাঁকা সময় চিহ্নিত করতে হয় যখন তাঁর ডোপ পরীক্ষা নেওয়া হতে পারে। এগুলি না জানানো whereabouts failures বলে ধরা হয়। হিমা এই ধরনের তথ্য এক বছরে ৩ বার দেননি, নাকি তথ্য দিয়েও ডোপ পরীক্ষা এড়িয়েছেন সেটা স্পষ্ট নয়।

একবার নয়, তিন-তিনবার তিনি কেন ডোপ পরীক্ষা দেননি বা এড়িয়ে গেলেন সেটা নিয়েই তুঙ্গে উঠেছে চর্চা। ইতিমধ্যেই জাতীয় শিবির থেকে চলে গিয়েছেন হিমা। যে অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে তাতে সর্বাধিক দু বছর নির্বাসন হতে পারে। অপরাধের মাত্রা বিচার করে তা কমে ন্যূনতম এক বছরের নির্বাসনও হতে পারে।
২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ৪০০ মিটারে রুপো জিতেছিলেন হিমা মহিলাদের ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে এবং ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার মিক্সড রিলের যথাক্রমে সোনা ও রুপোজয়ী দলেরও সদস্য ছিলেন। গত কয়েক বছর ধরে হিমাকে পিঠের নীচের অংশের চোট ভোগাচ্ছে। গত এপ্রিলে হ্যামস্ট্রিংয়েও চোট পান।
চোটের কারণে মে মাসে রাঁচিতে ফেডারেশন কাপে নামতে পারননি হিমা। জুনে ভুবনেশ্বরে ছিল ইন্টার-স্টেট চ্যাম্পিয়নশিপ। যেটি এশিয়ান গেমসের দল নির্বাচনের শেষ ইভেন্ট ছিল। তাতেও অংশ নিতে পারেননি হিমা দাস। গত মাসে রেস ওয়াকার ভাবনা জাট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নামেননি। হিমার মতো একই অপরাধে তিনিও সাসপেনশনে রয়েছেন।
টোকিও অলিম্পিকে অংশ নেওয়া তথা ২০২১ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগীর সিমা বিসলা whereabouts failure-এর অপরাধে নাডার অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের দ্বারা এক বছরের জন্য নির্বাসিত হন। ভিনেশ ফোগাটও ১২ মাসে প্রথমবার whereabouts failure-এর কারণে নাডার নোটিশ পেয়েছেন।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications