India Grand Prix: বুদ্ধ সার্কিটে ফিরছে গতির লড়াই, প্রথম টিকিট নিলেন যোগী আদিত্যনাথ
গতির দুনিয়ায় আবারও পা রাখছে ভারত। এরআগে ফর্মুলা ওয়ানের আসর বসেছে ভারতে। এবার মোটো জিপির আসর বসতে চলেছে।এর আগে গ্রেটার নয়ডায় বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা ওয়ানের আসর বসেছিল বেশ কয়েক বছর। কিন্ত নানা জটিলতায় ফর্মুলা ওয়ান বন্ধ হয়ে গিয়েছে। তবে চলতি বছরের সেপ্টেম্বরে চার চাকার পরিবর্তে দুই চাকার গতির লড়াইয়ে সাক্ষী থাকবে ভারত।
আগামী ২২-২৪ সেপ্টেম্বর নয়ডায় বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে হবে এই গতির লড়াই। শুক্রবার থেকে ঢাকে কাঠি পড়ে গেল মোটো জিপি ইন্ডিয়া গ্রাঁ-পির। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে এই প্রতিযোগিতার প্রথম টিকিট তুলে দিলেন আয়োজকরা।

যোগী আদিত্যনাথ টুইটারে উল্লেখ করেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতত্বে নিউ ইন্ডিয়া মোটো জিপি ইন্ডিয়া গ্রাঁ-পির আসর বসতে চসেছে। এখানেই প্রমাণ হয় নতুন ভারতের ক্ষমতা। সফলভাবেই এই প্রতিযোগিতা হবে এবং উত্তর প্রদেশের ব্র্যান্ডকে আরও উজ্জ্বল করবে।'

মোটোজিপি বিশ্বচ্যাম্পিয়নশিপের একটি গ্রাঁ পিক্স হতে চলেছে গ্রেটার নয়ডার বুদ্ধ আন্তর্জাতিক সার্কিটে। কাতার, আর্জেন্টিনা, ফ্রান্স, জাপান, তাইল্যান্ড, স্পেন, আমেরিকার মত এবার মোটোজিপি বিশ্ব চ্যাম্পিয়নশিপে যুক্ত হতে চলেছে 'ভারত মোটর সাইকেল গ্রাঁ পি'ও।
आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी के मार्गदर्शन में राष्ट्र की नेतृत्व क्षमता का सतत विस्तार हो रहा है।
— Yogi Adityanath (@myogiadityanath) June 22, 2023
प्रतिष्ठित @MotoGP प्रतियोगिता का मेजबान बना 'नया भारत' इसका प्रत्यक्ष प्रमाण है।
इसी के दृष्टिगत आज MotoGP Bharat 2023 की पहली रेस के पहले टिकट का अनावरण किया। मोटो… pic.twitter.com/e6tIB4Fv1M
চুক্তি অনুযায়ী পরবর্তী ৭ বছর ভারতে অনুষ্ঠিত হবে মোটর রেসিংয়ের এই ফ্ল্যাগশিপ ইভেন্ট। অন্তত ১৯টি দেশের বাইক রাইডাররা গতির ঝড় তুলবেন বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে। কিন্তু কর নীতি ও সরকারী ছাড়পত্র সংক্রান্ত জটিলতায় ২০১৩-র পর থেকে ভারতে আর ফর্মুলা ওয়ান আয়োজিত হয়নি। ফর্মুলা ওয়ানে আয়োজনের দিকে লক্ষ্য রেখে বানানো সেই বুদ্ধ সার্কিটে হবে মোটর সাইকেলের 'ফর্মুলা ওয়ান'।
নয়ডার বুদ্ধ সার্কিটে ফের একবার ঝড় উঠার অপেক্ষা।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications