Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গোপীচাঁদের তত্ত্বাবধানে ব্যাডমিন্টনের বিশ্বমানের আকাদেমি বাংলার পাশেই, দেখুন কেমন কাজ চলছে

থমাস কাপ জিতে ব্যাঙ্ককে ইতিহাস গড়েছে ভারতের পুরুষ ব্য়াডমিন্টন দল। লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, চিরাগ শেট্টি, সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডিদের উজাড় করে দেওয়া লড়াইয়ে বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে জয়ধ্বজা উড়িয়েছে ভারত। এই সাফল্য ভারতের ব্যাডমিন্টনকে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী পুল্লেলা গোপীচাঁদ। এরই মধ্যে এলো দারুণ খবর।

গোপীচাঁদের নতুন আকাদেমি

গোপীচাঁদের তত্ত্বাবধানে এবার ব্যাডমিন্টন শেখার সুযোগ মিলবে। বাংলার খুব কাছেই। ওডিশার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে তৈরি হচ্ছে ব্যাডমিন্টনের স্টেট-অব-দ্য-আর্ট হাই পারফরম্যান্স সেন্টার। নাম ডালমিয়া ভারত গোপীচাঁদ ওডিশা ব্যাডমিন্টন আকাদেমি। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই আকাদেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আকাদেমি তৈরির কাজ চলছে পুরোদমে। সেপ্টেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছে ওডিশা সরকারের ক্রীড়া দফতর।

ওডিশা সরকারের প্রশংসনীয় উদ্যোগ

ওডিশা সরকার দিয়েছিল তিন একর জমি। ৫৫ কোটি টাকা ব্যয়ে আকাদেমির পরিকাঠামো নির্মাণ করছে ডালমিয়া ভারত গ্রুপ। ভারতের প্রাক্তন জাতীয় কোচ পুল্লেলা গোপীচাঁদ কোচিং বিশ্বমানের কোচিং ও প্রশিক্ষণের বন্দোবস্ত-সহ যাবতীয় টেকনিক্যাল বিষয়গুলি সরাসরি দেখভাল করবেন। দেবেন প্রয়োজনীয় পরামর্শও। উল্লেখ্য, ভারতীয় ব্যাডমিন্টনের উত্থানও হয়েছে গোপীচাঁদের হাত ধরেই। এবার তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছে ওডিশা সরকার। ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, শুটিংয়ের পাশাপাশি এবার ব্যাডমিন্টনের পরিকাঠামো গড়ে দৃষ্টান্ত স্থাপন করছে নবীন পট্টনায়কের সরকার।

বিশ্বমানের ব্যবস্থাপনা

আপাতত ৫০০ জন প্রশিক্ষণ নিতে পারবেন। আটটি ব্যাডমিন্টন কোর্ট-সহ অত্যাধুনিক ব্যবস্থাপনা থাকছে। এখানে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টও আয়োজন করা হবে। জিমন্যাসিয়াম থাকছে, খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের থাকা-খাওয়ার সব ব্যবস্থা রাখা হচ্ছে। থাকছে স্পোর্টস সায়ান্স রুম ও হেল্থ ক্লাব। কাঁচের সিলিন্ডার এমনভাবে ব্যবহৃত হয়েছে এবং এমন আলোকসজ্জা থাকছে যাতে স্টেডিয়ামটি দেখে মনে হবে শাটল কক। বাতাসের চলাচল যাতে খেলায় প্রভাব না ফেলে সেজন্য বিশেষ আকারে এটি তৈরি করা হচ্ছে।

চুক্তির চার বছরের মধ্যেই কাজ শেষ

চুক্তির চার বছরের মধ্যেই কাজ শেষ

এই বিশ্বমানের আকাদেমি তৈরিতে ডালমিয়া ভারত গোষ্ঠী ও পুল্লেলা গোপীচাঁদ ব্যাডমিন্টন ফাউন্ডেশনের সঙ্গে ২০১৮ সালেই চুক্তি স্বাক্ষর করেছিল ওডিশা সরকার। সেপ্টেম্বরের পর থেকেই ভারতীয় ব্যাডমিন্টনের নতুন গন্তব্য হবে ভুবনেশ্বর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+