Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CWG 2022 : এক গেমসে জোড়া রেকর্ড, ৭২এর রোজমেরিকে সরিয়ে সবচেয়ে বয়সে সোনা জয় এই ব্যক্তির

কমনওয়েলথ গেমসের ইতিহাসে সবচেয়ে বয়সে সোনা জিতলেন জর্জ মিলার। তিনি বলেন, "এটা প্রত্যেকে যে কোনও খেলায় চেষ্টা করতে পারে। বয়স্কদের জন্য বোলিং সহজ খেলা, ওয়াকিং ফুটবলও ভালো। আরও অন্য খেলাতেও আপনি অংশ নিতে পারেব। আপনি ব্যায়াম করুন, হাঁটুন, খেলাধুলোর মধ্যে থাকুন। তাহলেই দেখবেন আপনি ভালো থাকবেন।

টিম গেম

টিম গেম

স্কটল্যান্ডের ৭৫ বছর বয়সী মিলার মেলানি ইনেসের প্রধান পরিচালক, যিনি রবার্ট বার এবং তার পরিচালক সারা জেন ইউইং এর সাথে স্কটল্যান্ডের জন্য বি-২/বি ৩ মিক্সড ডাবলস বোলিং জিতেছেন, ফাইনালে ওয়েলসকে ১৬-৯এ হারিয়েছেন। ইনেস বলেছেন, "আমি কখনই বিশ্বাস করিনি যে এটি হতে পারে। আমরা কঠোর পরিশ্রম করেছি, সত্যিই কঠোর এবং আর সেটাই হয়তো কোনো না কোনোভাবে, আমাদের সমস্ত গেম জিততে সাহায্য করেছে।"

চোখের সমস্যা

চোখের সমস্যা

ইনেস এবং বার চোখে দেখতে পান না। পরিচালক হিসাবে, মিলার এবং ইউইং খেলোয়াড়দের খেলার মাঠের মানসিক পরিস্থিতি ঠিক রাখতে দারুণ ভাবে কাজ করেছেন। জ্যাক থেকে বোলের দূরত্ব কোন কোণে আছে তা ব্যাখ্যা করতেন তাঁর প্লেয়ারদের এবং একটি সেই লাইনে যাতে বল যায় তা ভালো করে পর্যবেক্ষণ করতেন। ইনেস মিলারের অবদানকে অমূল্য বলে বর্ণনা করেছেন।

কী বলছেন তিনি ?

কী বলছেন তিনি ?

তিনি বলেছেন, "আমি জর্জ ছাড়া এটা করতে পারতাম না। আপনি কী ঘটছে বা বলগুলি কীভাবে চলছে তা দেখতে পাচ্ছেন না, তাই জর্জকে আমাকে তথ্য দিতে হবে যাতে আমি এটি কল্পনা করতে পারি। বিষয়টা খুব শক্ত।" আগের রেকর্ডটি মাত্র দুই দিন আগে হয়েছিল। ৭২ বছর বয়সী স্কটিশ সতীর্থ রোজমেরি লেন্টনে এই রেকর্ড গড়েছিলেন। তিনি ৫৮ বছর বয়সী পলিন উইলসনের সাথে প্যারা মহিলাদের জোড়া শিরোপা জিতেছিলেন।

রোজমেরি লেন্টনে

রোজমেরি লেন্টনে

"আমি যে লন বোল খেলব বা তাতে কিছু জিতব বলে খেলতে আসিনি। মানুষের সঙ্গে মিশতে, জানতে এই খেলা শুরু করেছিলাম। এটা আমাকে নিজেকে ঘর থেকে বের করে মানুষের সাথে মিশতে সাহায্য করে।" লেন্টন বুধবার এমনটাই বলেছিলেন। "আমি যখন বোল ছুঁড়তে যাচ্ছিলাম, তখন কেউ কেউ আমাকে হুইলচেয়ার কার্ল করার পরামর্শ দিয়েছিল। আপনি ঘরে বসে পৃথিবী আপনার কাছে আসার জন্য অপেক্ষা করতে পারবেন না, আপনাকে চেষ্টা করতে হবে এবং বাইরে গিয়ে অন্যদের সাথে দেখা করতে হবে। আমার মনোভাব এমনটাই। তাই আমি জিততে পেরেছি।"

ছবি - টুইটার

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+