Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বাড়তি উচ্ছাস নেই, কোন বিষয় নিয়ে উদ্বেগে ভারত অধিনায়ক?

২০২১ সালে টোকিও অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ পদক জিতেছে‌ ভারত। চলতি বছরে এশিয়া কাপও ঘরে তুলেছে টিম ইন্ডিয়া। এবার এশিয়ান গেমসেও সোনার স্বপ্নই দেখাচ্ছে‌ন হরমনপ্রীত সিংরা। শনিবার পাকিস্তানকে ১০ গোলের মালা পরিয়েছে ভারত। কিন্তু তাতেও বাড়তি উচ্ছাস নেই ভারতীয় দলের। বরং রক্ষণ নিয়ে কিছুটা উদ্বেগে ভারত অধি‌নায়ক হরম‌নপ্রীত সিং।

একের পর এক প্রতিপক্ষকে ১৬ গোল বা ১০ দিলেও গোল কিন্তু হজমও করতে হয়েছে ভারতীয় দলকে। পাকিস্তানকে ১০ গোল দিলেও ২ গোল হজম করতে হয়েছে ভারতকে। জাপানের বিরুদ্ধে ২ গোল খেতে হয়েছিল। এটাই চাইছেন না হরমনপ্রীত। নক আউটের আগে এই রোগ সারিয়ে নিতে চাইছেন ভারত অধিনায়ক।

হকি

ভারত অধিনায়ক পাক ম্যাচের পর বলেছেন, 'রক্ষণ আগের থেকে অনেক ভালো পারফর্ম করছে। ডিফেন্স নিয়ে আমরা অনেক কাজ করেছি, তার সুফল হাতেনাতে পাচ্ছি। কিন্তু পাকিস্তান ম্যাচে আমরা বেশ কিছু পেনাল্টি কর্নার দিয়েছি। এটা কিন্তু করা যাবে না। পরের ম্যাচে এটা মাথায় রেখেই নামব আমরা। ডিফেন্স আরও মজবুত রাখতে হবে।'

শেষ চারে পৌঁছে গেলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচ নিয়ে ভাবছে ভারতীয় টিম। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে হরমনপ্রীত কিন্তু বলে দিচ্ছেন, 'এই প্রতিযোগিতা শুরুর আগে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা সেরা খেলাটাই তুলে ধরব। শুরু যে ভাবে করব, শেষটাও করব সে ভাবে। গ্রুপের শেষ ম্যাচেও ইতিবাচক ভাবনা থেকেই খেলব।

হকি

তাই চির প্রতিপক্ষ পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েও উচ্ছ্বাসে ভাসছেন না তাঁরা। হরমনপ্রীত অবশ্য শনিবারের দাপুটের জয়ের জন্য সতীর্থদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ''ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই খুব উত্তেজনা পূর্ণ হয়। আমাদের লক্ষ্য ছিল নিজেদের সেরা দিয়ে ভাল ভাবে শুরু এবং শেষ করা। কয়েকটি ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে। তবে সামগ্রিক ভাবে দেখলে আমাদের সবাই বেশ ভাল খেলেছে।''

শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হরমনপ্রীত সিংদের উজ্জীবিত করলেন ভারতীয় ক্রিকেট দলের প্লেয়াররা। উল্লেখ্য, ঋতুরাজরা এশিয়ান গেমসে তাদের অভিযান শুরু করবে ৩ অক্টোবর। তার আগে যশস্বী জসওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, রিঙ্কু সিংদের দেখা গেল ভারতীয় হকি দলের হয়ে গ্যালারি থেকে বসেই সমর্থন জানাতে। ভারতীয় মহিলা দলের মতোই পুরুষ ক্রিকেট দলকে নিয়েও রয়েছে সোনার প্রত্যাশা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+