Asian Games 2023: টিটিতে সুতীর্থা-ঐহিকাদের দাপুটে পারফরম্যান্স, পদকের লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতীয় দল
চলতি এশিয়ান গেমসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় টেবল টেনিস তারকারা। এশিয়াড টিটিতে ভারতের পুরুষ ও মহিলা দল একের পর এক ম্যাচ জিতে এগিয়ে চলেছে। পুরুষ মহিলাদের দলগত ইভেন্টের শেষ-১৬-তে পৌঁছে গিয়েছে ভারত। মহিলাদের দলে রয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায় এবং ঐহিকা মুখোপাধ্যায়। দুই বঙ্গ কন্যার দাপুটে পারফরম্যান্সে এগিয়ে চলেছে ভারতীয় দল।
গ্রুপ-এফ এর ম্যাচে ভারতের মহিলা টিটি প্লেয়াররা স্ট্রেট গেমে হারিয়েছেন নেপালকে। ৩-০ ব্যবধানে জিতেছে ভারত। শনিবার দলগত ইভেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন দিয়া পরাগ চিতালে এবং নেপালের সিক্কা শ্রেষ্ঠা। মাত্র ১৩ মিনিটে শ্রেষ্ঠাকে ১১-১, ১১-৬ ও ১১-৮ ব্যবধানে হারান ভারতের দিয়া।

শুরুটা ভালো হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ছন্দ হারাননি ঐহিকা মুখোপাধ্যায়ও। দ্বিতীয় ম্যাচে নবিতা শ্রেষ্ঠাকে ১১-৩, ১১-৭ ও ১১-২ ব্যবধানে হারান বাংলার ঐহিকা। প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধেও টাইব্রেকার সেটে দুরন্ত জয় ছিনিয়ে আনেন বাংলার এই টিটি খেলোয়াড়। এশিয়ান গেমসের দল গত ইভেন্টের দ্বিতীয় ম্যাচেও প্রত্যাশা পূরণ করলেন ঐহিকা।
তৃতীয় ম্যাচে নামেন নৈহাটির সুতীর্থা মুখোপাধ্যায়। তৃতীয় রাউন্ডে ইভানা থাপা মাগারকে দাপটের সঙ্গে হারান সুতীর্থা। ম্যাচের ফল ১১-১, ১১-৫, ১১-২ সুতীর্থার পক্ষে। এই জয়ের ফলে টিটি্তে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল।
অন্যদিকে, গ্রুপ-এফ এ ভারতীয় পুরুষ দল শনিবার নেমেছিল তাজাকিস্তানের বিরুদ্ধে। ৩-০ ব্যবধানে জয় পেল ভারত। এরআগে শরথ কমল, সাথিয়ান জ্ঞানাসেকরণেরা ইয়েমেনকে ৩-০, সিঙ্গাপুরকে ৩-১ ফলে হারিয়েছিল। তাজিকিস্তানকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ভারতীয় পুরুষ দল। শনিবার প্রথম ম্যাচে আফজালখান মাহমুদভকে ১১-৮, ১১-৫, ১১-৭ ফলে হারান ভারতের মানব বিকাশ ঠক্কর দ্বিতীয় ম্যাচে মানুশ উত্পলভাই শাহ হারান উবায়দুল্লো সুলতানভেকে। ম্যাচের ফল ১৩-১১, ১১-৮, ১১-৫।

তৃতীয় ম্যাচে হরমীত দেশাই হারিয়ে দেন ইব্রোখিম ইসমাইলজোডারকে। ম্যাচের ফল ১১-৩, ১১-৩,১১-৫। এরফলে শনিবারের ম্যাচে নামতেই হয়নি এরআগে শরথ কমল, সাথিয়ান জ্ঞানাসেকরণজের। ভারতের পুরুষ এবং মহিলা দল যথেষ্ট শক্তিশালী, তাই টিটিতে পদকের স্বপ্ন দেখছে ভারত।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications